উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত।

দোহারের নারিশায় কিশোর গ্যাংয়ের তান্ডব

ঢাকার দোহার উপজেলার নারিশায় কিশোর গ্যাংয়ের হালমায় গুরুতর আহত হন সাইফ আজাদ প্রেম (৩০)। এ-ঘটনায় আরও ২ জন আহত হয়। গত বুধবার (২৫ মার্চ) দুপুরে নারিশা গার্লস স্কুল সংলগ্ন পদ্মা নদীর পাড়ে আইয়ুব আলীর দোকানের সামনে হামলার ঘটনা ঘটে। সাইফ নারিশা গ্রামের মো. মঞ্জু মোল্লার বড় ছেলে। 


প্রত্যক্ষদর্শী, স্থানীয় ব্যক্তি ও আহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার আনুমানিক দুপুর ১ টার দিকে সাইফ আজাদ ও তার তিন বন্ধু বসে চা-খাচ্ছিলো। এমন সময় অজ্ঞাত এক যুবক সাইফ আজাদ'কে ডেকে নদীর একপাশে কিনারায় নিয়ে যায়। সেসময় আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকা আরও ১৫-২০ জন তাকে হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করতে থাকে। এ-সময় পাশেই উপস্থিত থাকা মানুষজন ও স্থানীয়রা এগিয়ে আসতে চাইলে তাদেরকে পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এলাকায় আতঙ্ক তৈরি করা হয়। এসময় সাউদ হোসেন (৩০) ও শাকিল আহমেদ (৩১) নামে আরও দুইজনকে হাতুড়ি দিয়ে মারধর করে আহত করা হয়। 


নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানায়, সাইফ আজাদ প্রেম -এর বাবা মঞ্জু মোল্লা, দোহার উপজেলা আওয়ামী লীগের একজন প্রবীণ ত্যাগী ও আদর্শবান নেতা। হয়তো একটি গোষ্ঠী রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই হামলার নির্দেশনা দিয়েছে। 


হামলার ঘটনায় বুধবার (২৫ মার্চ) বিকেলেই দোহার থানায় সাইফ আজাদের পরিবার ও সাউদ হোসেন পৃথক দুটি লিখিত অভিযোগ জানায়। 


এবিষয়ে জানতে চাইলে অভিযোগের তদন্ত কর্মকর্তা এস. আই মদন শাহ জানান, হামলার বিষয়ে লিখিত অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং সেখান থেকে একটা ভাঙা হাতুড়ি ও একটি রক্তমাখা কাপড় আলামত হিসেবে সংগ্রহ করি। তিনি আরও বলেন, হামলার ভিডিও এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের সনাক্ত ও আটক করার কার্যক্রম চলছে। আমরা যত দ্রুত সম্ভব দোষীদের বিচারের আওতায় আনার চেষ্টা করবো। 


হামলার বিষয়ে জানতে চাইলে সাইফ আজাদের পিতা মো. মঞ্জু মোল্লা বলেন, আমার ছেলে এলাকার একজন ভদ্র ও মার্জিত ছেলে। কিশোর গাংয়ের যারা হামলা চালিয়েছে তাদের সাথে ওর কোন শত্রুতা নেই। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দোহার থানায় লিখিত অভিযোগ করেছি। আমি আমার ছেলের উপর হামলাকারী সন্ত্রাসীদের সর্বোচ্চ বিচার চাই। 


এবিষয়ে বিস্তারিত জানতে চাইলে আহত সাইফ আজাদ প্রেম, সাউদ হোসেন ও শাকিল আহমেদ জানায়, আমাদের উপর কিশোর গ্যাংয়ের যে হামলা হয়েছে সেখানে পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। আমরা পুলিশ বাহিনীর কাছে সেইসব কিশোর গ্যাং-এর হাত থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের আহবান জানাচ্ছি। আমাদের উপর যারা হামলা চালিয়েছে তাদের বেশিরভাগের বাড়ি নারিশা পশ্চিমচর ও খালপাড়। এসময় হামলাকারীদের নাম জানতে চাইলে তারা জানায়, এই সন্ত্রাসী হামলায় জড়িতদের মধ্যে অন্যতম হলো, ইয়াসিন, ইমন, আরিফ, জুম্মান, আহমেদ, জিহাদ, সানি, মিহাদ, সোলায়মানসহ অজ্ঞাত আরও ১২ জনের মতো হবে।

আরও খবর