ঢাকার দোহার উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ মৌড়া এমদাদ আলী উচ্চ বিদ্যালয়ে শহীদ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় অডিটোরিয়ামে সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শিক্ষার্থীদের মাঝে আলোচনা করেন। পরে শহীদ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
তার আগে একুশে ফেব্রুয়ারি'র ভোরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা৷ পরে ভাষা আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
১১ দিন ৫ ঘন্টা ২৬ মিনিট আগে
১১ দিন ৫ ঘন্টা ৩২ মিনিট আগে
১১ দিন ৫ ঘন্টা ৪১ মিনিট আগে
১৫ দিন ৮ ঘন্টা ৫০ মিনিট আগে
১৫ দিন ৯ ঘন্টা ২ মিনিট আগে
১৬ দিন ৪ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৬ দিন ৪ ঘন্টা ৫৬ মিনিট আগে
২২ দিন ৬ ঘন্টা ১৯ মিনিট আগে