কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ভাংগায় আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে পুশিশর সুধী সমাবেশ



ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে বুধবার (২৪ মে)বেলা সাড়ে ১১টায় ভাঙ্গা থানা পুলিশের উদ্যোগে থানা চত্বরে এই সূধী-সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করেন।


ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল )মোঃ হেলাল উদ্দিন ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান ও ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিম উদ্দিন রুবেল। 


এছাড়া আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গা সরকারি কে এম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবিএম মিজানুর রহমান,ভাঙ্গা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শেখ আইয়ুব আলী, ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি, শহিদুল হক মিরু মুন্সী, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু জাফর মুন্সী, ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান, মোঃ মনসুর মুন্সী সহ অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যান,ম ম সিদ্দিক মিয়া, সৈয়দ শাহিন আলম শাহাবুর, মোঃ শহিদুল্লাহ বাচ্চু,আব্দুল খালেক মোল্লা, মোঃ সোহাগ মাতুব্বর, ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি হাজী আঃ মান্নান, সাধারণ সম্পাদক হাজী সাইফুল্লাহ শামীম, সহ-সভাপতি মামুনুর রশিদ, উপজেলার সকল ইউনিয়নের ইউপি সদস্য ও পৌর কাউন্সিলর বৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এসময় সভাপতির স্বাগত বক্তব্যে জিয়ারুল ইসলাম বলেন, সামনে বর্ষা মৌসুম ও সংসদ নির্বাচন। আস্তে আস্তে করে ফসলি জমির পাট বড় হচ্ছে, সেই সুযোগ নিয়ে চোর, ডাকাতরা গ্রামগঞ্জে অপরাধ সংঘটিত করতে চেষ্টা করবে। এবং প্রতিটি এলাকায় দুটি দলের মাঝে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে এই সকল অপরাধ থেকে রেহাই পেতে। জনপ্রতিনিধিরা ওয়ার্ডে ওয়ার্ডে ইউপির সদস্য,যুবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে কমিটি গঠন করে পুলিশের সহযোগিতা করতে সকলের প্রতি অনুরোধ জানান। পুলিশ আপনাদের ডাকে তাৎক্ষণিক আইন-শৃঙ্খলা জনিত সেবা দিতে সদাপ্রস্তুত থাকবে। 


এসময় ইউপি সদস্যরা তাদের বক্তব্যে বলেন,এলাকায় মাদক ব্যবসা,সেবন, ওয়েলকাম,ছিনতাই,চুরি,ডাকাতি সহ তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষের মত ঘটনা বেড়ে যাচ্ছে সমাজে। সেই সকল অপরাধ মোকাবেলা করতে ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৫৬ জন জনপ্রতিনিধি রয়েছেন তাহারা আইন-শৃঙ্খলা উন্নতির জন্য পুলিশের সাথে থেকে সহযোগিতা করতে আশ্বস্ত করেন।


আরও খবর



ফরিদপুরে জামায়াতের গণ সমাবেশ অনুষ্ঠিত ‌

৩৫৩ দিন ৬ ঘন্টা ৩০ মিনিট আগে