সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার।

ভাঙ্গায় মোমবাতির আগুনে পুড়লো বসত ঘর, ৮ লাখ টাকা ক্ষতি



ফরিদপুরের ভাঙ্গায় মোমবাতির আগুনে বসত ঘর সহ ২টি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে । মঙ্গলবার (৪ জুন) রাত ১১ টার সময় উপজেলার কাওলীবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামে বারেক মীরের পুত্র রিপন মীরের ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

অগ্নিকান্ড ঘরে থাকা নগদ টাকা, সোনা, মোবাইল, আসবাবপত্র, পোষাক পর্যন্ত পুড়ে ছাই হয়ে যায়। এতে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 


এবিষয়ে কাউলীবেড়া ইউনিয়ন পরিষদের মেম্বার সাজেদুল হক বেপারী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর অত্র এলাকায় ঝড় বাতাস ও বৃষ্টি হয়েছে । যে কারনে এলাকায় বিদ্যুৎ চলে যায়। তখন রিপনের ঘরে মোমবাতি জালিয়ে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। রাত অনুমানিক ১১টার সময় আগুনের তাপদাহে পরিবারের সবার ঘুম ভেঙে গেলে বসত ঘরে আগুন দেখতে পায়। তাদের ডাক চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে আগুন নিভাতে চেষ্টা করে ব্যর্থ হয়। ততক্ষণে বসত ঘর সহ রান্না ঘর পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোমবাতির আগুন থেকেই অগ্নিকান্ডের  সুত্রপাত ঘটে । রিপনের ঘরে থাকা নগদ টাকা, সোনা, মোবাইল, আসবাবপত্র, পোষাক সহ ঘরে থাকা সব পুড়ে ছাই হয়ে যায়। সব মিলিয়ে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে । 


আরও খবর

ফরিদপুরে জামায়াতের গণ সমাবেশ অনুষ্ঠিত ‌

২৬৮ দিন ১৯ ঘন্টা ৫৬ মিনিট আগে