নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

ভাঙ্গায় নির্মাণাধীন রাস্তার উপর ঘর উত্তোলন,জনদুর্ভোগ চরমে



ফরিদপুরের ভাঙ্গায় রাস্তার কাজ বন্ধ করে দোকানঘর উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ। ঘটনাটি ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের মীরাকান্দা বেলতলা আঞ্চলিক সড়কের। 


সরজমিনে গিয়ে দেখাযায় উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বেলতলা থেকে একটি সড়কের কাপেটিং এর কাজ চলমান রয়েছে। হঠাৎই সড়কের উপর নির্মাণ করা হয় দুটি দোকান ঘর।  এতে চরম ভোগান্তীর শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ। 


প্রতিদিন বিভিন্ন মালামাল পরিবহন সহ হাজার হাজার মানুষ যাতায়াতে করেন এই সড়কের উপর দিয়ে। এখন যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এসব মানুষদের।


এই বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানাযায় এই সড়কের কাজ স্বাধীনতার পর পরই স্থনীয় ইউপি সদস্য প্রথম মাটি ভরাট করেন। এরপর সাবেক চেয়ারম্যান এই রাস্তাটি এইচবিবি তে উন্নত করেন। এরপর কিছুদিন আগে এই সড়কটি কারাপেটিং করার কাজ পায় একটি ঠিকাদার প্রতিষ্ঠান। কার্যাদেশ পেয়ে ঠিকাদার প্রতিষ্ঠান বালুভরাট সহ রাস্তাটিতে খোয়া ফেলেন। এখন সড়কটির মুখেই এই রকম দোকান ঘর নির্মাণ করায় রাস্তার কাজের ট্রাক ঢুকতে না পারায় রাস্তার কাজ বন্ধ রয়েছে।


তোফাজ্জেল হোসেন গিয়াস গং সড়কের উপর ঘর নির্মাণ করেছেন কেন জানতে চাইলে এই প্রতিবেদককে জানান, তাদের মালিকানাধীন জমির উপর সড়ক তাই দোকান ঘর নির্মাণ করেছি। পাশেই খাদ রয়েছে সেটা সরকারি জমি সেখানে রাস্তা নির্মাণ করুক।


এই বিষয়ে স্থানীয় শামিম সেক জানান, আমাদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। রাস্তার উপর এই ভাবে ঘর উত্তোলন ঠিক হয়নি। তবে আমরা চাই পাশে যেহেতু সরকারি জমি রয়েছে সেখান দিয়েই রাস্তা নির্মাণ হোক।


এই বিষয়ে নুরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহিনুর ইসলাম (সাহাবুর) জানান, মীরাকান্দা বেলতলা ধর্মদী রহিম শেখের বাড়ি পর্যন্ত কার্পেটিং এর কাজ চলমান। আমি  জানতে পারি মীরাকন্দা বেলাতলা একটা সমস্যার সৃষ্টি হয়েছে। এই রাস্তাটি প্রায় পঞ্চাশ বছর ধরে এই নির্মাণ করা হয়েছে।  রাস্তাটির শুরুতেই পাশের মসজিদ ও ব্যাক্তি মালীকানা জমি মাপামাপিতে দেখাযাচ্ছে রাস্তার প্রায় ৫০ পার্সেন্ট ব্যাক্তিমালীকানা। পাশেই সরকারী হালোট রয়েছে প্রায় ১৬ ফিট। এই রাস্তা যখন নির্মাণ হবে তখন তো ব্যক্তি মালিকানাধীন জমি ফেরত পাবেন রাস্তা তো সরকারি জায়গা দিয়েই যাবে। কিন্ত হঠাৎই রাস্তা বন্ধ করে দোকানঘর উত্তোলনের ফলে হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এই কাজ টি ভালো হয়নি। এছাড়াও জানতে পারি রাস্তায় গর্ত করে রেখেছে আমি বলে রাস্তা ভরাট করিয়েছি।


এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত এ-খুদার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরও খবর

ফরিদপুরে জামায়াতের গণ সমাবেশ অনুষ্ঠিত ‌

২৭০ দিন ১৭ ঘন্টা ৪৪ মিনিট আগে