কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গাজীপুরের সিটি নির্বাচন প্রচারণা জলিল



গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এড্যা.আজমত উল্লা খান এর পক্ষে প্রচার প্রচারণায় নেমেছেন সাবেক শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো আব্দুল জলিল।


বৃহস্পতিবার (১১ই মে) বিকেলে সিটির ১৯নং ওয়ার্ডের সালনা বাজার থেকে শুরু করে শহরের বিভিন্ন স্থানে তার কর্মী সমর্থকদের নিয়ে নৌকার  প্রচারণা চালান তিনি। 


এসময় নৌকার পক্ষে তিনি দোকানে দোকানে গিয়ে ভোট প্রার্থনাসহ পোস্টার বিলি করেন। এসময় তিনি বলেন, উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। আগামী ২৫ মে নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে।


এ সময় আরও উপস্থিত ছিলেন -শ্রীপুর পৌর মেয়র আনিসুল রহমান আনিস,গাজীপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম মাদবর,তেলিহাটি ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুস সাত্তার আবুল,জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মো ছালাম মোল্লা,সাবেক জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন,উপজেলা শ্রমিক লীগের আহবায়ক সোলায়মান হক প্রমুখ।


Tag
আরও খবর