কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্রীপুরে স্ত্রী হত্যা স্বামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১




 

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে হত্যা করে এক মাস পর আত্মগোপনে থাকা চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি মো.জাহিদুল ইসলামকে(২৭)গ্রেপ্তার করেছে র‌্যাব-১।  তার নিকট হতে ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।


বৃহস্পতিবার(৪ঠা আগস্ট)মধ্যে রাত তিনটায় রাজধানীর ধানমন্ডির গ্রীনরোডে কলাবাগান এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।



গ্রেপ্তারকৃত  জাহিদুল ইসলাম গাজীপুরের শ্রীপুরে কেওয়া পশ্চিম খণ্ড এলাকার সবুর উদ্দিনের ছেলে।



এ বিষয়টি নিশ্চিত করে গাজীপুরের র‌্যাব-১ কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, গত ২৮ জুন  গাজীপুরের শ্রীপুরে বারতোবা  এলাকা থেকে খাদিজা বেগম@ স্মৃতি(২২) নামের নারীর লাশ উদ্ধার করে পুলিশ।



উদ্ধারকৃত লাশ জিডি মূলে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে পুলিশ । নিহতের  পরিবার ঘটনাটি হত্যাকাণ্ড বলে দাবি করলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।পরবর্তীতে এই মৃতদেহের মৃত্যু রহস্য এবং প্রকৃত ঘটনা উম্মোচনের জন্য র‍্যাব-১ ছায়া তদন্ত শুরু করে এবং এটি একটি হত্যাকাণ্ড হতে পারে ধারণা করে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।


কিন্তু হত্যা পর প্রধান সন্দেহ বাজন আসামি জাহিদুল ইসলাম আত্মাগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এক মাস আত্মগােপনে থাকার পর তাকে গ্রেপ্তার করা হয়।তার নিকট হতে ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।



র‍্যাব আরও জানান,জাহিদুল ইসলামের সাথে খাদিজা প্রায় এক বছরের প্রেমের সম্পর্ক তারপর গত ঈদুল ফিতরের আগের দিন তারা পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।প্রথমে তাদের মধ্যে সৌহাদ্য সম্পর্ক থাকলেও কিছুদিন পর তাদের মধ্যে স্ত্রী অবৈধ অনৈতিক সম্পর্কে জড়িত থাকার সন্দেহ নিয়ে মনোমালিন্য তৈরি হয়।বিষয়টি শাশুড়িকে জানালেও তিনি কোন সমাধান না করে উল্টো জাহিদুলকে বিভিন্ন

ধরনের হুমকি ধামকি দিতে থাকে।এতে ক্ষিপ্ত হয়ে গত ২৮ জুন  সকাল ১০.০০ ঘটিকার সময় ঝগড়া ও হাতাহাতি সময় এক পর্যায়ে স্ত্রী খাদিজা বেগম গলা চেপে ধরে শ্বাস

রোধ করে হত্যা করে।পরে সে লাশ ফেলে রেখে পালিয়ে যায়।


এক প্রশ্নের জবাবে র‍্যাব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জাহিদুল  ভিকটিমকে হত্যা করার বিষয়টি স্বীকার করেছে। জাহিদুলকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


Tag
আরও খবর