কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গাজীপুরের নবাগত পুলিশ সুপারের সাংবাদিকদের সাথে মতবিনিময়


আইন-শৃঙ্খলা রক্ষার্থে রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ ও   সমাজের দর্পণ হিসেবে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন নবাগত পুলিশ সুপার কাজী শফিকুল আলম।



মঙ্গলবার সকালে বেলা ৫ টায় জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় এ সভায় টেলিভিশন সাংবাদিক , প্রিন্ট মিডিয়া সাংবাদিকসহ জেলা শহরে কর্মরত সকল সাংবাদিকরা অংশগ্রহণ করেন।


সাংবাদিকদের পরামর্শ মূলক বক্তব্যে তিনি বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করব।আইনের নিজস্বতা রক্ষা করতে কোন ধরনের দল দেখা হবে না। সে যেই হোক না কেন, অন্যায় করলে আইন মোতাবেক তার কোন ছাড় হবে না। একই সঙ্গে শহরের যানজট নিরসনে ট্রাফিকিং সিস্টেমে নানামুখী পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানান তিনি।


নবাগত পুলিশ সুপার  কাজী শফিকুল আলম পিপিএম গোপালগঞ্জ জেলার  একজন গর্বিত সন্তান।তিনি গতকাল ৫ই সেপ্টেম্বর পুলিশ সুপার হিসেবে গাজীপুর  জেলায় যোগদান করেন তিনি।


এ সময় নবাগত পুলিশ সুপার বলেন, ইভটিজিং,মাদকসহ সকল ধরনের সামাজিক ব্যাধি নিরসনে পুলিশ বিভাগের কর্মকর্তাদের নিয়ে পরিকল্পনা মোতাবেক কাজ শুরু করবেন। এতে সঠিক তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ জানান সাংবাদিকদের প্রতি।


উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে গাজীপুরকে ভিন্ন আঙ্গিকে সাজানোর পরিকল্পনা রয়েছে জেলার এই প্রধান পুলিশ কর্মকর্তার।


এ সময় মো .গোলাম রব্বানী শেখ পিপিএম(বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মোহাম্মাদ ছানোয়ার হোসেন পিপিএম (বার),অতিরিক্ত পুলিশ সুপার সুপার(ক্রাইম & অপস্),নাজমুস সাকিব খান অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি); ডাঃ নন্দিতা মালাকার, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি),সানজিদা আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল,ফারজানা ইয়াছমিন, অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেল আজমীর হোসেন,সহকারী পুলিশ সুপার, কালিয়াকৈর সার্কেলসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর