কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গাজীপুর জেলার শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন কাজী শফিকুল আলম।

কাজী শফিকুল আলম, বিপিএম, পুলিশ সুপার গাজীপুর জেলা, ঢাকা রেঞ্জে ৬ষ্ঠ বারের মত "শ্রেষ্ঠ পুলিশ সুপার" এবং গাজীপুর জেলা "শ্রেষ্ঠ জেলা পুলিশ" নির্বাচিতঃ

ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি, অবৈধ অস্ত্র-মাদক উদ্ধার, চোর-ডাকাত গ্রেফতার তথা গাজীপুর জেলার অপরাধ নিয়ন্ত্রন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অনবদ্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরুপ পুলিশ সুপার, গাজীপুর জনাব কাজী শফিকুল আলম বিপিএম ৬ষ্ঠ বারের জন্য ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন।

অদ্য ১৫/০৬/২০২৩ খ্রিঃ সকাল ১০.৩০ ঘটিকায় ডিআইজি ঢাকা রেঞ্জ কার্যালয় আয়োজিত মে/২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অপরাধ নিয়ন্ত্রন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার ক্ষেত্রে ঢাকা রেঞ্জের ১৩টি জেলার মধ্যে ৬ষ্ঠ বারের জন্য শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় ঢাকা রেঞ্জের সুযোগ্য ডিআইজি জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম মহোদয় পুলিশ সুপার গাজীপুর জনাব কাজী শফিকুল আলম বিপিএম মহোদয়কে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন। এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম(বার), অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব মুহাম্মদ সাইদুর রহমান খান, পিপিএম(বার), অতিরিক্ত ডিআইজি (অপস এন্ড ইন্টেলিজেন্স) জনাব টুটুল চক্রবর্তী, বিপিএম মহোদয়সহ রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ ১২ জেলার পুলিশ সুপারগন উপস্থিত ছিলেন।

 অদ্য অপরাধ পর্যালোচনা সভায় ঢাকা রেঞ্জের ১৩টি জেলার মধ্যে পুলিশ সুপার গাজীপুরের পাশাপাশি ১ম স্থান অধিকারী এসআই (সকল বিষয়ে) এসআই(নিঃ)/ সজিব হাসান, শ্রীপুর থানা,  ১ম স্থান অধিকারী এএসআই (সকল বিষেয়ে) এএসআই(নিঃ)/আঃ মালেক, শ্রীপুর থানা, গাজীপুরদ্বয়কে ঢাকা রেঞ্জের সুযোগ্য ডিআইজি জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম মহোদয় ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন। 

 আরো উল্লেখ্য যে, জনাব কাজী শফিকুল আলম বিপিএম গত ০৫ সেপ্টেম্বর ২০২২খ্রিঃ গাজীপুর জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকে দিকনির্দেশনা ও তদারকির মাধ্যমে গাজীপুর জেলার মূলতবি মামলা ও ওয়ারেন্টের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস করেন। তিনি অধিকাংশ ক্লুলেস ডাকাতি, খুন, দস্যুতা ও চাঞ্চল্যকর মামলা সমূহের রহস্য উদঘাটনপূর্বক দুস্কৃতিকারীদের আইনের আওতায় আনয়ন এবং বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে বেগবান করার মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিয়ে গাজীপুরবাসীর নিকট গাজীপুর জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জল করতে সক্ষম হন।
আরও খবর