কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গাজীপুর শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

গাজীপুর সদর উপজেলায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা মনিপুর এলাকায় বাবুর বাড়ি মন্দিরে 

বিভিন্ন সনাতন ধর্মীয় সংস্থার আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর পালন করা হয়। এসময় র‌্যালীটি বাবু শিপন চন্দ্র বর্মন এর বাড়ি থেকে শুরু হয়ে মনিপুর বাজার, তালতলী বাজার,মনিপুর খাসপাড়া গুরে এসে শিপন চন্দ্র বর্মন এর বাড়িতে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ আদিবাসী ফোরাম গাজীপুর জেলা শাখার সহ সভাপতি দীনেশ কিশোর বর্মন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিপুর উচ্চ বিদ‍্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বাবু শৈলাশ চন্দ্র রায়।

এর আগে অনুষ্ঠান উদ্বোধন করেন জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা দুলাল চন্দ্র সরকার।

মনিপুর পশ্চিমপাড়া সার্ব জনীন দূর্গা ও কালী মন্দীরের সাবেক সভাপতি বাবু ফালন চন্দ্র ঘোষ এবং উর্মী জুয়েলার্সের স্বত্বাধিকারী বাবু উজ্জলের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর উপ-পরিচালক বাবু সত‍্য রঞ্জন বর্মন।

জন্মাষ্টমী উদযাপনের পৃষ্ঠপোষকতায় ছিলেন, রাধাকৃষ্ণ ভক্তিবৃক্ষ সংঘ মনিপুর শাখার সভাপতি প্রভু অমল হাওলাদার ও সাধারণ সম্পাদক প্রভু রাজেশ্বর দাস। 

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন গাজীপুর সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবু শিপন চন্দ্র রায়।

এ সময় আরো উপস্থিত ছিলেন,বাবু সুরেন চন্দ্র বর্মন, গাজীপুর সদর উপজেলা বর্মন যুব ঐক্য পরিষদের  সভাপতি নারায়ণ চন্দ্র বর্মন, সহ-সভাপতি নিতাই চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক সু-প্রভাত বর্মন, সহ-সাধারণ সম্পাদক রতন মানিক চন্দ্র বর্মন সহ স্থানীয় প্রশাসন সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন।

আরও খবর