কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্রীপুরে অর্ধ-ঝুলন্ত অজ্ঞাত মরদেহ উদ্ধার


গাজীপুরের শ্রীপুরে লিচু বাগান থেকে গেঞ্জি কাপড়ের জুট দিয়ে বাঁধা এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির অর্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মরদেহের হাতে পায়ে ছুলে যাওয়ার চিহ্ন পাওয়া গেছে।দুই পায়ের হাঁটু মাটিতে লাগানো ছিল। 


শুক্রবার (৩০ সেপ্টেম্বর)বেলা ১১টায় উপজেলার তেলিহাটির টেপিরবাড়ির লিচু বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।


দীর্ঘক্ষণ চেষ্টা করেও  পিবিআই ও সিআইডি ফিঙ্গার প্রিন্ট দিয়েও মরদেহের পরিচয় নিশ্চিত করতে পারেনি।মরদেহের পরনে লুঙ্গি ও টি-শার্ট ছিল এবং গলায় ও কোমরে সুতা পেচানো তাবিজ বাঁধা ছিল।


স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে এলাকার স্থানীয় মহিলা লিচু বাগানে লাকড়ি আনতে যাওয়ার পথে আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তির অর্ধ ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার হয়।


এ ব্যাপারে কালিয়াকৈর সার্কেল অফিসার আজমীর হোসেন বলেন, টেপিরবাড়ি থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।


Tag
আরও খবর