কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কলেজছাত্রীকে ধর্ষণ করলো স্কুলছাত্র

সংগৃহীত ছবি

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক স্কুল ছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (৭ আগস্ট) এ ঘটনায় ওই ছাত্রীর বাবা মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত স্কুল ছাত্রের বাড়ি পূবাইল থানা এলাকায়। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র।


জানা গেছে, ওই স্কুলছাত্রের সঙ্গে একই এলাকার ভাড়াটিয়া কলেজপড়ুয়া এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভনে ওই ছাত্রীর সঙ্গে একাধিকবার শারীরিক সর্ম্পক গড়ে তোলে স্কুলছাত্র। পরে কলেজছাত্রীর পরিবারের পক্ষ থেকে বিয়ের বিষয়টি স্কুলছাত্রের পরিবারকে জানানো হলে, তারা এ বিয়েতে অস্বীকৃতি জানায়।



মামলার বাদী বলেন, আমার মেয়েকে বিয়ে করবে বলে গত ২৯ মে বিকেলে আমাদের অনুপস্থিতির সুযোগে আমার বাসায় মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করে। পরবর্তীতে বিভিন্ন সময় তাদের মধ্যে মেলামেশা চলতে থাকে। এক পর্যায়ে আমার মেয়ে তার প্রেমিককে বিয়ে করতে প্রস্তাব দিলে সে রাজি হয়নি। কয়েকদিন আগে ছেলের বাবাকে বিষয়টি জানানো হয়। ছেলের পরিবারও এ বিয়ে করাতে রাজি হয়নি। এক পর্যায়ে ছেলেকে আসামি করে থানায় মামলা করি।

পরে সেই স্কুল ছাত্রকে আসামি করে থানায় মামলা করা হয়।


পূবাইল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বলেন, এ ঘটনায় রোববার পূবাইল থানায় মামলা করে মেয়ের বাবা। মামলার পর স্কুলছাত্র গা ঢাকা দিয়েছে। তাকে পুলিশি হেফাজতে আনার চেষ্টা চলছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।








Tag
আরও খবর