কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্রীপুরে প্রকাশ্য স্ত্রীর সামনে আত্মহত্যা করেন স্বামী।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে শ্রীপুরের মাওনা মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় (২২) মাগুরা জেলার মোহাম্মদপুর থানার পারিঘাটা গ্রামের পিঞ্জর মিয়া শাহিনের ছেলে। তিনি স্থানীয় আফাজ উদ্দিনের বাড়িতে ভাড়ায় থেকে স্থানীয় একটি কাপড়ের ব্যবসা করতেন।

নিহতের দ্বিতীয় স্ত্রী ও স্বজনদের বরাত দিয়ে স্থানীয় জামাল উদ্দিন বলেন, "প্রায় দুই যুগ ধরে হৃদয়ের বাবা তার শ্বশুড় বাড়ি পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের নুরুল চেয়ারম্যানের বাড়ির এলাকায় বসবাস করে। মোহনা নামের হৃদয়ের স্ত্রী থাকলেও তিন-চার মাস আগে আর্জিনার সাথে হৃদয়ের বিয়ে হয়। তাদের বিয়ের বিষয়টি গোপন ছিল। বিয়ের পর হৃদয় মসজিদ মোড় এলাকার আফাজ উদ্দিনের বহুতল ভবনের নিচ তলায় একটি ফ্ল্যাটের কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। সেখান থেকে আর্জিনা তার বাবার বাড়ি যাওয়া আসা করেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই ভাড়া বাড়িতে আসেন, খবর পেয়ে হৃদয়ও আসেন। কিছু সময় পর সে আবার দোকানে চলে যায়।

 আধ ঘন্টা এসে দরজা বন্ধ করে দিয়ে, স্বামী-স্ত্রীর মধ্যে হাসিঠাট্টা শুরু করে। এরপর সে প্রথমে আর্জিনার বাম হাত, পরে ডান হাত খাটের সাথে বেঁধে ফেলেন। এরপর দুই পা বেঁধে ফেলে মুখে কাপড় গুঁজে দিয়ে আত্মহত্যার জন্য ঘরে ফ্যানের হুকে ওড়না লাগাতে থাকেন। এসময় আর্জিনা ডাক চিৎকার শুরু করলে তার মুখের ভেতর গুজে দেয়া কাপড় বের হয়ে আসলে ফের তার মুখে গেঞ্জি গুজে দেয় হৃদয়। এরপরই সে ফ্যানের হুকে ওড়না লাগিয়ে ঝুলে পরে। পরে আর্জিনার ডাক চিৎকারে কিছু সময় স্থানীয়রা ফ্ল্যাটের দরজা ভেঙ্গে হৃদয় ঝুলন্ত মরদেহ দেখতে পায় এবং আর্জিনাকে হাত-পা বাঁধা ও মুখে কাপড় গুজে দেয়া অবস্থায় তাকে দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হৃদয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।


নিহতের দ্বিতীয় স্ত্রী মোছাঃ আর্জিনা সাংবাদিকদের বলেন, "আমি জানতাম হৃদয়ের আগে একটা স্ত্রী আছে। সে আমাকে বিয়ের প্রস্তাব দিলে আমি তা মেনে নিয়ে বিয়ে করি। কিন্তু কি কারণে হৃদয় আত্মহত্যা করলো সে বিষয়ে তিনি কিছুই জানাতে পারেননি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ জামান সাংবাদিকদের বলেন খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান। 

আরও খবর