কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্রীপুরে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিরোধে মেয়র



দেশব্যাপী বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে হাজার হাজার নেতাকর্মী নিয়ে গাজীপুরের শ্রীপুরে  বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।



শনিবার (১০ ডিসেম্বর)সকালে উপজেলার মাওনা চৌরাস্তায় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী  উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।




পৌর মেয়র আনিসুর রহমান আনিস নেতৃত্বে মিছিল-পরবর্তী অবস্থান কর্মসূচি আয়োজন করা হয়।




এ সময় আনিসুর রহমান বলেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্য রাজপথে থেকে প্রতিহত করা হবে। আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেয়া হবে।



এ সময় নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে মুখরিত ছিল বিক্ষোভস্থল।এছাড়া আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির করলে তা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দেন তারা।




এসময়  উপস্থিত ছিলেন,গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম খোকন,তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার আবুল,উপজেলা যুবলীগের সভাপতি কামরুদ্দিন,কৃষক লীগের আহবায়ক জয়নাল আবেদীন,আওয়ামী লীগ নেতা কামরুল মণ্ডল,তেলিহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজ রহমান রিপন প্রমুখ। 


Tag
আরও খবর