কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লাখাইয়ে কালবৈশাখীর তান্ডব, শত শত ঘরবাড়ি ও গাছপালার ক্ষতিগ্রস্ত।


লাখাইয়ে কালবৈশাখী  ঝড়ে শত শত কাঁচা,আধাপাকা  ও ছাপড়া ঘরের ব্যাপক ক্ষতি সাধন ও হাজার হাজার গাছপালা উপড়ে পড়ে গেছে। রবিবার বিকেলে লাখাইয়ে বয়ে যাওয়া কালবৈশাখীর তান্ডবে গ্রামের কাঁচা,আধাপাকা, ও ছাপড়া মাটির সাথে মিশে গেছে। ব্যাপক ক্ষতি হয়েছে উপজেলার বিভিন্ন হাটবাজার। উপজেলার অন্তম বাজার বুল্লাবাজার এর অনেকে হোটেল, স্থায়ী দোকানঘর,ও অস্থায়ী ছাপড়া ঘর ঝড়ের কবলে পড়ে উড়ে গেছে। হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়কে গাছ উপড়ে পড়ে যান চলাচল কার্যত বন্ধ রয়েছে এবং অনেক গ্রামীণ সড়কেও ছোটবড় গাছপালা উপড়ে পড়ে যান চলাচল বন্ধ রয়েছে।



এদিকে সংবাদ পেয়ে  হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিস এর একটি ইউনিট এসে হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়ক এর যানচলাচল স্বাভাবিক রাখতে উপরে পড়া গাছপালা অপসারণ করছে।খোঁজ নিয়ে জানা যায় কালবৈশাখীঝড়ে বেশী ক্ষতিসাধিত হয়েছে বুল্লা বাজার,পূর্ববুল্লা,পশ্চিম বুল্লা,সিংহগ্রাম,পূর্ব সিংহগ্রাম,মনতৈল,করাবসহ বেশ কয়েকটি গ্রাম।এ বিষয়ে বুল্লাবাজার ব্যকস এর সভাপতি আশিক আহমেদ রাজিব জানান বুল্লাবাজারে প্রায় ৫০ টি স্থায়ী দোকান  ও  শতাধিক ছাপড়া ঘর ঝড়ের কবলে ক্ষতিগ্রস্থ হয়েছে। ব্যবসায়ীদের মালামাল অরক্ষিত হয়ে পড়েছে। এ অবস্থায় বাজারের নিরাপত্তা  ও মালামাল চুরি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কে জানানো হয়েছে।

Tag
আরও খবর






বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ

৯ দিন ১১ ঘন্টা ৪৫ মিনিট আগে