কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লাখাইয়ে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

লাখাইয়ে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।  


 বুধবার (৩০ আগস্ট) দুপুর ১১ টায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু) এর আয়োজনে  লাখাইয়ে  উপজেলা পরিষদ   সভা কক্ষে  এ সভা অনুষ্ঠিত হয়।  পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন কার্যক্রমে অন্তর্ভুক্তি বিষয়ক মত বিনিময় সভায় লৈঙ্গিক দিক থেকে বৈচিত্র্যময় জনগোষ্ঠীর স্বাস্থ্য, অধিকার বাস্তবায়ন, পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাদের মধ্যে হিজড়া, ট্রান্সজেন্ডার, দলিত, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন, বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণকে সক্রিয়করণ এবং বিভিন্ন সেবা প্রাপ্তির ক্ষেত্রে সকল প্রকার বৈষম্য দূর করা এরই ধারাবাহিকতায় বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম সমূহে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি, সেবা প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূরীকরণে উপজেলা পর্যায়ে স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গদের নিয়ে গঠিত কমিটির মাধ্যমে লাখাই  উপজেলার চার শ্রেণীর মানুষের সেবাটি নিশ্চিত করার জন্যই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন এডভোকেসী নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ও লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন। ওয়েব ফাউন্ডেশন এর সিলেট বিভাগীয় সমন্বয়কারী মোঃ শাহজাহান মিয়ার সন্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ।   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিয়া,সমাজ সেবা কর্মকর্তার প্রতিনিধি ও মহিলা বিষয়ক ক র্মকর্তার প্রতিনিধি।বিভিন্ন শ্রেণী পেশা ও শ্রেণীভুক্তদের মধ্য থেকে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের ডাক পত্রিকার লাখাই উপজেলা প্রতিনিধি এম,এ ওয়াহেদ,লাখাই এ,এন,সির  সাধারন সম্পাদক প্রানেশ গোস্বামী,নির্বাহী সদস্য প্রানেশ রন্জন দাস, দৈনিক ভোরের কাগজ পত্রিকার লাখাই উপজেলা প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ রিপন, সুরমা হিজরা, ঐশী হিজরা, দৌলত রবিদাস, কামাল রবিদাস, লাখাই এ,এন,সি সদস্য বিল্লাল আহমেদ। 

মত বিনিময় সভায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অধিকারের বিষয়ে সচেতনতা সৃষ্টি  করণ,দেশের সকল উন্নয়ন কার্যক্রমে তাদের সমানভাবে অংশগ্রহণের বিষয়টি নিয়ে আলোচনা হয়। এছাড়াও স্থানীয়ভাবে এই চার শ্রেণীর মানুষের সমস্যার বিষয়ে প্রশাসন সহ সকলকে অবহিত করণের মাধ্যমে আগামী দিনে তাদের উন্নয়ন  কার্যক্রমে অংশ গ্রহন নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।সভায় অতিথিবৃন্দ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সার্বিক সহযোগিতা আশাবাদ ব্যক্ত করেন এবং লক্ষিত জনগোষ্ঠীর বিষয়ে সমাজে ইতিবাচক দৃষ্টি ভঙ্গীর পরিবর্তনে কার্যক্রম জোরদারে গুরুত্বারোপ করেন।

Tag
আরও খবর






বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ

৯ দিন ১২ ঘন্টা ৯ মিনিট আগে