কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লাখাইয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।

লাখাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। 

লাখাইয়ে আন্তর্জাতিক  সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। "পরিবর্তনশীল ও শান্তিপূর্ন সমাজ গঠনে সাক্ষরতার প্রসার" এ প্রতিপাদ্য কে সামনে রেখে   শুক্রবার (৮ সেপ্টেম্বর)  সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ  শেষে  আলোচনা সভা লাখাই উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউ,এন,ও) নাহিদা সুলতানার সভাপতিত্বে ও পজিব কর্মকর্তা কে এম আব্দুস শাহেদের সঞ্চালনায়  অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাখাই উপজেলার ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান। আলোচনা অংশ নেন  উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মাহমুদুল হক, মহিব উল্লাহ, মাওঃ সাইফুল ইসলাম, বামৈ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়,লাখাই রিপোর্টারস ইউনিটির সিনিয়র সহসভাপতি  এম এ ওয়াহেদ, আ' লীগের সহ-সভাপতি আব্দুল মতিন,  বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান এডঃ খোকন চন্দ্র  গোপ সহ আরো অনেকে। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী  ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ । সভায় বক্তারা বলেন যার যার অবস্থান থেকে পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনের মাধ্যমে বাংলাদেশের সকল শ্রেনীর মানুষ কে সুশিক্ষায় শিক্ষিত করে সমাজ গঠনের কোন বিকল্প নেই। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ সাইফুল ইসলাম, গীতা পাঠ করেন ফরদাবাদ সপ্রাবির প্রধান শিক্ষক প্রানেশ গোস্বামী

Tag
আরও খবর






বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ

৯ দিন ১২ ঘন্টা ১০ মিনিট আগে