বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষা শুরু, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত অভয়নগর সারের দোকানে মিলল হাজার লিটার জ্বালানি তেল সাতক্ষীরার হাজীপুরে ঘের শ্রমিকের করুণ মৃত্যু ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত


 বানিয়াচংয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। 


 বৃহস্পতিবার (১৩ অক্টোবর)  সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মলয় কুমার দাসের সঞ্চালণায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ১১নং মক্রমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, সমবায় কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ দেব  ও ফায়ার স্টেশন ইনচার্জ মোঃ ফয়েজ আহমদ ।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী ও দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার বানিয়াচং প্রতিনিধি শেখ মোঃ নুরুল ইসলাম প্রমুখ। পরে উপজেলা পরিষদ মাঠে ফায়ার স্টেশন সার্ভিসের মাধ্যমে অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।


সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, দুর্যোগ সাধারণত ২ প্রকার। এক মানব সৃষ্ট এবং দুই প্রাকৃতিক দুর্যোগ। আজ ২টি দুর্যোগই একাকার হয়ে গেছে। আজ বিশ্বে একে অপরের শক্তির মহড়া দেখাতে গিয়েও মানবসৃষ্ট দুর্যোগে পতিত হচ্ছি আমরা। এ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। অন্যথায় আরও বড় ধরণের দুর্যোগের মুখোমুখি হবে বিশ্ব। যা ধ্বংস অনিবার্য।

Tag
আরও খবর

লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১।

১ দিন ১৭ ঘন্টা ১৩ মিনিট আগে