‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

বাহুবলে পরিবহনে ডাকাতি।। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি সপরিবারে লুন্ঠনের শিকার


সৈয়দ আব্দুল মান্নান বাহুবল হবিগঞ্জ থেকে।। হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়ির অদূরে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের রশিদপুর গ্যাস ফিল্ডের মধ্যবর্তী স্হানে রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দিয়ে বিভিন্ন পরিবহনে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদলের লুন্ঠনের শিকার হয়েছেন সপরিবারে  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ডাঃ ছয়েফ উদ্দিন আহমেদ। তাঁর ঘনিষ্ঠ সুত্র জানায় প্রো ভিসি  অধ্যাপক ডাঃ ছয়েফ উদ্দিন আহমেদ ও তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তার ঢাকা থেকে  মৌলভীবাজার  জেলার গ্রামের বাড়ি নাজিরাবাদ একটি প্রাইভেট গাড়ি যোগে রওয়ানা দেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাদের বহনকারী গাড়িটি ওই স্হানে পৌঁছলে ২০/২৫ জনের একদল সশস্ত্র ডাকাত রাস্তায় গাছ ফেলে বিভিন্ন পরিবহন  থামিয়ে যাত্রীদের উপর হামলা করে লুটপাঠ চালায়। এ সময়  ডাকাতদল প্রো ভিসি ও তাঁর স্ত্রীর কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা,স্বর্নলংকার, জরুরী কাগজপত্র সহ  ব্যাগ লুট করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে  হাইওয়ে পুলিশ, হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি, বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খান ঘটনাস্হল পরিদর্শন করেন। ডাকাতির ঘটনার সত্যতা জানতে বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খান এর সাথে মুঠোফোনে যোগাযোগ  করা হলে তিনি জানান সংঘটিত ডাকাতির ঘটনায় এখনো কেহ গ্রেপ্তার হয়নি। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা হয়েছে। আমি সহ পুলিশ বিভাগের লোকজন ডাকাতদের সনাক্ত করে গ্রেপ্তারের সর্বাত্মক প্রচেষ্টা চলছে। 

Tag
আরও খবর