কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

প্রযুক্তির যুগে দিনে দিনে হারিয়ে যাচ্ছে গরু-মহিষের চাষাবাদ।


লাখাইয়ে  গবাদিপশু গরু ও মহিষের সাহায্যে চাষাবাদের ঐতিহ্য  হারিয়ে যাচ্ছে। এককালে লাখাইয়ে  গরু- মহিষের  চাষাবাদ চলতো।সে সময় গবাদিপশু গরু ও মহিষের সাহায্যে চাষাবাদের কোন বিকল্প ছিল না।কৃষকেরা ভোরবেলা থেকে দুপুরবেলা পর্যন্ত  চাষাবাদ  করতো।বর্তমানে  সে অবস্থা আর নেই।লাখাইর  চাষাবাদ  শতভাগ  যান্ত্রিক যুগে প্রবেশ করায় দিন দিন মান্দাতার আমলের গো- মহিষের  চাষ হারিয়ে যেতে বসেছে।যান্ত্রিক চাষাবাদ জনপ্রিয়  হয়ে উঠায় দিন দিন গরু মহিষের  চাষ কমতে কমতে বর্তমানে  প্রায় শুন্যের কোঠায় নেমে এসেছে।

কৃককদের সাথে আলাপকালে জানান আমরা ৬/৭ বছর আগেও  গরুর হালচাষ করতাম কিন্তু কলের লাঙ্গলের সাহায়্যে সহজে অল্প সময়ে চাষাবাদের  সুযোগ  সৃষ্টি  হওয়ায় পূর্বকার গরুর হাল চাষ ছেড়ে কলের লাঙ্গলের দিকে ঝুঁকে পড়েছি। আর এতে কষ্ট কমে গেছে এবং ফলনও বেড়েছে। তাই বর্তমানে  গরুর হালচাষ তেমন নেই।মাঝে মধ্যে দু একজন কৃষককে গরু দিয়ে চাষ করতে দেখা যায়।এছাড়া যে জমিতে কলের  লাঙ্গলের চাষের সুযোগ  নেই সেখানে গরুর সাহায়্যে চাষ করা হয়ে থাকে।বর্তমানে  গরুর  চাষের  লাঙ্গল- জোয়ালও তেমন চোখে পড়েনা।করাব গ্রামের সব্জি চাষী  শাহজাহান মিয়া জানান আমাদের  গ্রামে এখনও ৪/৫ জন  প্রবীন কৃষক রয়েছেন যারা এখনও গরুর সাহায়্যে চাষাবাদের কাজ চালিয়ে যাচ্ছেন। উপজেলার করাব ইউনিয়নের করাব গ্রামে পরিদর্শন কালে দেখা যায় বয়োবৃদ্ধ  কৃষক মোঃ সন্জব আলী তার একখণ্ড  জমিতে গরু দিয়ে চাষাবাদ  করছে।আলাপকালে  জানান আমি আমার এ জমিতে সব্জি চাষের জন্য জমি তৈরী করছি।


তিনি আরোও জানান সবাই গরুর চাষ ছেড়ে দিলেও আমি এখনও তা ছাড়িনি।এ বিষয়ে  উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকার জানান গরু- মহিষের  চাষাবাদের   পরিবর্তে কলের লাঙ্গলের  চাষাবাদের  ফলে উৎপাদন বেড়েছে।লাখাইয়ে বর্তমানে  শতভাগ  যান্ত্রিক চাষাবাদের আওতায়  এসেছে।

Tag
আরও খবর






বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ

৯ দিন ১০ ঘন্টা ১০ মিনিট আগে