‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

বানিয়াচং আঞ্চলিক মহাসড়কে রাস্তার পাশে বালু রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি

বানিয়াচং আঞ্চলিক মহাসড়কে  রাস্তার পাশে বালু রেখে প্রতিবন্ধকতার সৃষ্টি

বানিয়াচং হবিগঞ্জ মহাসড়কের বেশ কয়েকটি জায়গা অসাধু বালুখেকোদের দখলে চলে গেছে। আর এই বালুর স্তুুপ রেখে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা। ফলে এই রাস্তায় প্রতিনিয়তই ঘটছে নানা রকমের দুর্ঘটনা। প্রচন্ড রকমের প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে যান চলাচলে।


ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদেরও। বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। দিনেদুপুরে এমন বেআইনি কাজ করলেও কোনো ব্যবস্থা নিচ্ছেনা স্থানীয় প্রশাসন।


সরেজমিনে বানিয়াচং হবিগঞ্জ মহাসড়কের শুটকী ব্রিজের দক্ষিণের অংশে গিয়ে দেখা যায়, প্রায় ১২টি বালুরস্তুপ রাখা হয়েছে সেখানে। অন্যদিকে রত্মা ব্রিজ যাওয়ার আগে আরো কয়েকটি জায়গায় বালুর স্তুুপ চোখে পড়েছে।

 

এসব বালু রাখার ফলে হালকা বাতাস এলেই ছোট ছোট বালুর কণা যানবাহন চালক ও যাত্রীদের চোখে মুখে এসে পড়ছে। বাতাসের সাথে সারাক্ষণই উড়ছে বালু। যেখানে সেখানে এলোমেলো বালুর স্তুুপের কারণে প্রতিদিনই দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো যানবাহন।


দ্রুত এই সড়ক থেকে অবৈধ বালুর স্তুুপ সরানেরা জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করেছেন চালক ও যাত্রীরা।


উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ব্যাপারে সরেজমিনে তদন্ত করে দেখা হবে। যে কেউ হোক কাউকে ছাড় দেয়া হবেনা। প্রয়োজনে দায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়ার কথাও জানালেন তিনি।

Tag
আরও খবর