বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী

নিঃস্বার্থ রক্তদানের মাধ্যমে মানবসেবায় অনন্য ভূমিকা পালন করছে আল- খিদমাহ রক্তদান সোসাইটি



হবিগঞ্জ ভিত্তিক সামাজিক সংগঠন " আল- খিদমাহ রক্তদান সোসাইটি " অসহায় মুমূর্ষু রোগীদের রক্তদান ও বিভিন্ন মানবিক সেবার মাধ্যমে মানবসেবায় অনন্য ভূমিকা পালন করছে। লাখাই উপজেলার উদীয়মান এক তরুন মানবসেবার মহান ব্রত নিয়ে সমমনা একঝাঁক তরুণ - তরুনীদের নিয়ে ২০২১ সালের নভেম্বর মাসে প্রতিষ্ঠা করেন আল- খিদমাহ রক্তদান সোসাইটি, হবিগঞ্জ। প্রথমদিকে এ সংগঠনকে এগিয়ে নিতে পাশে থেকে সহযোগিতা করেছেন সাব্বির আহমেদ নুর, মনিরা আক্তার মুন্নী সহ অনেকে। হাঁটি হাঁটি পা পা করে সংগঠনটি সমমনাদের সংগঠিত করে তাঁদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এক বছরেরও কম সময়ের মধ্যে সংগঠনের বিস্তৃতি লাভ হয়েছে। ইতিমধ্যেই  সংগঠনের ঢাকা মহানগর শাখা, সিলেট মহানগর শাখা, শ্রীমঙ্গল উপজেলা শাখা, শায়েস্তাগঞ্জ উপজেলা ও লাখাই উপজেলা শাখা গঠন করে কার্যক্রম অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে। ‘নিঃস্বার্থ রক্তদান বাঁচাতে পারে একটি প্রান’ এ স্লোগানকে সামনে নিয়ে সংগঠনটি এরই মধ্যে ৩ শতাধিক পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেছে। পাঁচ (৫) শতাধিক মুমূর্ষু রোগীকে নিঃস্বার্থভাবে রক্তদান করেছে।


বিগত ভয়াবহতম বন্যায় লাখাই উপজেলার ১ নম্বর লাখাই ইউনিয়নের ৩ শতাধিক পরিবারকে ফ্রী প্রাথমিক চিকিৎসা প্রদান করেছে।

২ টি ফ্রী ব্লাড গ্রুপ নির্নয় কর্মসূচীর মাধ্যমে ৬ শতাধিক লোকের ব্লাড টেস্ট করেছে। এছাড়াও উপজেলার স্থানীয় বুল্লা বাজারের আদি ফার্মেসীতে স্থায়ীভাবে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্প স্থাপন করা হয়েছে।

আল খিদমাহ রক্তদান সোসাইটির প্রতিষ্ঠাতা ও পরিচালক এর দায়িত্বে রয়েছেন কাজী মঈনুল ইসলাম এবং সহকারী পরিচালক সজীব আলী। ৩৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি সাব্বির আহমেদ নুর, মহিলা সভাপতি নাসিমা আক্তার। 


সংগঠনের আইটি এন্ড মিডিয়া বিষয়ক সম্পাদক আকিব শাহরিয়ার আলাপকালে জানান, আমরা আমাদের সংগঠনের মাধ্যমে  মুমূর্ষু রোগীদের রক্তদান করে আসছি। এ পর্যন্ত ৫ শতাধিক রোগীকে রক্তদান করা হয়েছে। আমাদের সকল সদস্য রক্তদানে অঙ্গীকারবদ্ধ। এছাড়াও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ও প্রাথমিক চিকিৎসা কার্যক্রম চলমান। 


এছাড়া সংগঠনের পরিচালক কাজী মঈনুল ইসলাম আলাপকালে জানান, আমরা মানবসেবার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছি। আমাদের সদস্যরা স্কুল, কলেজের শিক্ষার্থী।আমরা আমাদের সদস্যদের মাসিক চাঁদার মাধ্যমে এ কার্যক্রম চালিয়ে আসছি। আমরা এ সংগঠনের কার্যক্রম সারাদেশে বিস্তৃত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি। আমরা চাই কোন রোগী যেন রক্তের অভাবে মারা না যান।

Tag
আরও খবর