বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী

বিপিবিএস বক্সিংয়ে চ্যাম্পিয়ন বানিয়াচংয়ের শেলী ও রিমা


বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি ( বিপিবিএস) এর আয়োজনে বাংলাদেশ বক্সিং চ্যাম্পিয়নশীপ প্রতিযোগীতায়  দুটি গ্রুপে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে তানজীমা সুলতানা শেলী ও রীমা সরকার।


গত শুক্রবার (৪নভেম্বর) বিকাল ৫টায় রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে বিপিবিএস এর উদ্যোগে ওজন ভিত্তিক ফেদারওয়েট ডিভিশন টাইটেল বেল্ট প্রতিযোগীতার আয়োজন করা হয়।


প্রতিযোগীতার ফাইনাল পর্বে হবিগঞ্জ জেলার হয়ে খেলে তানজীমা সুলতানা শেলী (৫১কেজি ওজন) কুষ্টিয়া জেলার দীপা খাতুনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে হবিগঞ্জের রীমা সরকার (৪৮ কেজি ওজন) কিশোরগঞ্জ জেলার জহিরুল ইসলাম একাডেমীর বীথি আক্তারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।


প্রতিযোগীতা শেষে প্রতিবারের মতো এবারও বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বিজয়ী বক্সার ও বক্সিং সংশ্লিষ্টদের মধ্যে নগদ অর্থ,বেল্ট ও পুরস্কার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং বক্সিং ক্লাবের কোচ জুয়েল রহমান,টিম ম্যানেজার সাহিবুর রহমান প্রমুখ।


উল্লেখ্য, বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি (বিপিবিএস) এই পর্যন্ত দেশে এবং দেশের বাইরে মোট ২৩টি প্রফেশনাল বক্সিং প্রতিযোগীতার আয়োজন করেছে। ২০২০ সালের ১৪ই সেপ্টেম্বর এ দেশে পেশাদার বক্সিং চালু হয়।

Tag
আরও খবর