কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

হবিগঞ্জে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্য ও চেইঞ্জ এজেন্টদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।

হবিগঞ্জে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির

সদস্য ও চেইঞ্জ এজেন্টদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। 

হবিগঞ্জে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্য ও চেইঞ্জ এজেন্টদের সামাজিক নিরীক্ষা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) হবিগঞ্জ প্রেসক্লাবে ইউরোপীয়ান ইউনিয়ন'র আর্থিক ও ক্রিশ্চিয়ান এইড'র কারিগরি সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন'র উদ্যোগে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশনে বিষয় ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন ওয়েভ ফাউন্ডেশন'র সিলেট ডিভিশনাল ফ্যাসিলিটেটর শাহজাহান মিয়া ও এসিস্ট্যান্ট ডিভিশনাল ফ্যাসিলিটেটর মাঈনুল ইসলাম। ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, লাখাই উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ও লাখাই রিপোর্টাস ইউনিটির  সভাপতি  মোঃ বাহার উদ্দিন, ভাইস চেয়ারম্যান প্রবীণ সাংবাদিক এমএ ওয়াহেদ, যুগ্ম সম্পাদক সাংবাদিক মহিউদ্দিন রিপন, হবিগঞ্জ সদর উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারম্যান সাংবাদিক শেখ আব্দুল কাদির কাজল, সাধারণ সম্পাদক সাংবাদিক মোতালেব তালুকদার দুলাল, সদস্য ও দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সহযোগী সম্পাদক মঈনুদ্দিন আহমেদ, বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্য সাংবাদিক রিতেষ কুমার বৈষ্ণব, সদস্য ও বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রুবিনা আক্তার রুবি, নবীগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী দিলারা হোসেন, আজমিরীগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন আল-আমীন, ভাইস চেয়ারম্যান  শেখ মোশাহিদ টেনু, সাধারণ সম্পাদক সুরঞ্জিত বৈদ্য, চেইঞ্জ এজেন্ট ও চা-শ্রমিক নেতা মুকেশ কর্মকার অনুপ, লিটন মুন্ডা, সাজু বাউরি, বিশাল নাগ, শিশির রায় প্রমূখ।

ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারীদেরকে পাঁচটি গ্রুপে বিভক্ত করে হাতেকলমে সামাজিক নিরীক্ষার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করার পর তাদের দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র নাটিকা আকারে উপস্থাপন করানো হয়।

Tag
আরও খবর






বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ

৯ দিন ১০ ঘন্টা ৩৩ মিনিট আগে