চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে বন্যপ্রাণী অপরাধ দমন ও হ্যান্ডেলিং শীর্ষক প্রশিক্ষণ শুরু।

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে বন্যপ্রাণী অপরাধ দমন ও হ্যান্ডেলিং শীর্ষক প্রশিক্ষণ শুরু।


হবিগঞ্জের চুনারুঘাটস্থ সাতছড়ি জাতীয় উদ্যানের স্টুডেন্ট ডরমিটরিতে বন্যপ্রাণী অপরাধ দমন ও বন্যপ্রাণী হ্যান্ডেলিং শীর্ষক  ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

বাংলাদেশের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ দিনব্যাপী প্রশিক্ষণ বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের  বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী এর সভাপতিত্বে এবং বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ও প্রশিক্ষণ সমন্বয়ক মির্জা মেহেদী সারোয়ার এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।

শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মাওলানা জুনাইদ আহমেদ এবং গীতা পাঠ করেন রূপক দেবনাথ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রানীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী। প্রশিক্ষনার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন দৈনিক খোয়াই পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ বাহার উদ্দিন,এশিয়ান টিভির মাধবপুর প্রতিনিধি আব্দুল আজিজ জয়। প্রশিক্ষণে প্রধান অতিথি ডক্টর এম,এ,আজিজ বলেন মানুষের ন্যায় প্রানীকূলের ও মৌলিক অধিকার খাদ্য ও বসবাসের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে। এর ব্যত্যয় ঘটলে তাদের অস্তিত্ব বিপন্ন হবে।প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষনার্থী অংশ নেয়।প্রশিক্ষণের সার্বিক সহযোগিতায় ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের হবিগঞ্জ এর  ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী।

Tag
আরও খবর