কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লাখাইয়ে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপিত।

লাখাইয়ে নানা কর্মসূচির  মধ্য দিয়ে পালিত হলো বিজয় দিবস। 

হবিগঞ্জের লাখাইয়ে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যদিয়ে জাতীয় বিজয় পালিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর)  সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সুচনা করে। সকাল সাড়ে ছয়টায় উপজেলা পরিষদের অভ্যন্তরে কেন্দ্রীয় স্মৃতিসৌধ ও কৃষ্ণপুর বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন, উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, লাখাই উপজেলা মুক্তি যোদ্ধাবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসারভিডিপি ও বিভিন্ন সপ্রাবি,  মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র/ ছাত্রীবৃন্দরা কোঁচকাওয়াজ ও শারীরিক প্রদর্শন করা হয় এবং কোমলমতি ছাত্র/ ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। পরে বেলা সাড়ে ১১ টায় লাখাই উপজেলা অডিটরিয়ামে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানে এক আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের মাঝে চেক বিতরণ করা হয়।  আলোচনা সভায় লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে  ও প্রাণী সম্পদ অধিদপ্তরের ডাঃ কে এম শাহাদাতের সঞ্চালনা সভায় প্রধান অতিথি হিসাবে  বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই থানার অফিসার ইনচার্জ এম এন মিয়া, বীর মুক্তি যোদ্ধা এডঃ সালাহ উদ্দীন, বীর মুক্তি যোদ্ধা কেশব চন্দ্র রায়,লাখাই প্রেসক্লাব সভাপতি এডঃ আলী নোয়াজ, লাখাই রিপোর্টার্স  ইউনিটির সিনিয়র সহ-সভাপতি এম এ ওয়াহেদ, বীর মুক্তি যোদ্ধা তাজুল ইসলাম, মুক্তি যোদ্ধা শহীদ পরিবারের সন্তান আব্দুল মুবিন,  আরো উপস্তিত ছিলেন লাখাই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ। বিকেলে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবলম্যাচ অনুস্টিত হবে মুক্তিযোদ্ধা বনাম উপজেলা পরিষদ।  রাতে লাখাই উপজেলা অডিটরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়েছে মর্মে জানিয়েছেন উপজেলা পরিষদ।  আলোচনা সভায় বক্তারা মহান বিজয় দিবস ওমুক্তি যুদ্ধের বিষয়ের উপর বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা। এ ছাড়াও বিভিন্ন  প্রার্থনালয়, মন্দির , এতিমখানায় বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। এবং মুক্তি যোদ্ধাদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।

আরও খবর






বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ

৯ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে