বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী

লাখাই ডি সি রোডে শুকানো হচ্ছে গরুর খাদ্য খড়,যানচলাচলে দুর্ঘটনার আশঙ্কা।

লাখাই ডি সি রোডে শুকানো হচ্ছে গরুর খাদ্য খড়,যানচলাচলে দুর্ঘটনার আশঙ্কা। লাখাই উপজেলায় প্রায় সব প্রধান সড়কেই শুকানো হচ্ছে ধান ও খড়। রাস্তায় পুরু করে খড় বিছানোর কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। ক্ষেত্র বিশেষে ঘটছে দুর্ঘটনাও, রাস্তায় এভাবে ধান-খড় শুকানো বেআইনি। কিন্তু কৃষকদের সচেতনতার অভাবে কাজটা ঠেকানো কঠিন হয়ে পড়ছে। একইসঙ্গে গ্রামাঞ্চলে কমে এসেছে চালকল ও মাটির খলা। আগে চালকলের চাতালে ও মাটির উঁচু খলায় ধান ও খড় শুকানোর কাজ করতেন কৃষকরা। কিন্তু বর্তমানে এগুলো কমে আসায় অনেকেই সহজ সমাধান হিসেবে রাস্তায় মেলে দিচ্ছেন ধান ও খড়। এলাকার সুশীল সমাজও মনে করছে, রাস্তায় ধান-খড় শুকানো থেকে কৃষকদের বিরত রাখা উচিত। কারণ এই কাজের ফলে বাড়ছে সড়ক দুর্ঘটনা। বিশেষ করে, ক্ষতির মুখে পড়ছেন মোটরসাইকেল ও অটো টমটম চালকেরা। এজন্য কৃষকদের কাজের সুবিধার্থে বিকল্প ব্যবস্থা তৈরি করে দেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকবৃন্দ।



লাখাই চিকণপুর গ্রামের রাস্তায় খড় শুকাচ্ছেন আহাদ মিয়া,০৪ মে (রবিবার) দুপুর ১১ঘঠিকায় একটি টমটম চলাচলে খড় বিছানো ডিসি রোডে দুর্ঘটনায় হয়,আহত হয়েছেন লাখাই বটতলার একজন নারী। তিনি বলেন, রাস্তায় কিছুটা পরপরই শুকানো হচ্ছে খড়। এসব থাকায় পিছলে যায় টমটমের চাকা, আমি দুর্ঘটনার শিকার হই। খড় শুকানো আহাদ মিয়া বলে, আমার বাড়ীতে খড় শুকানোর জায়গা নাই,মেইন রোডের সাথে বাড়ী হওয়ায় খড় শুকাচ্ছি। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১৫৭ ধারা অনুযায়ী রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি শাস্তিযোগ্য অপরাধ, শুধু ধান-খড় নয়, অনেকে নির্মাণকাজ করার সময় রাস্তায় ইট-বালু রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। যারা সমাজের মোটামুটি বিত্তবান ব্যক্তি তারাই তো এসব নির্মাণকাজ করেন। তারা নিজের জায়গার মধ্যে নির্মাণসামগ্রী রেখে কাজ করবেন। পুর্ববুল্লা গ্রামের নজরুল ইসলাম বলেন , রাস্তায় ধান-খড় শুকানো উচিত নয়। তবে কৃষক এই কাজ করবে, এমন জায়গারও অভাব আছে। কৃষক ভাইদের প্রতি বলতে চাই, আপনারা নিজ বাড়ির আঙ্গিনায় বা আশেপাশে ধান-খড় শুকাতে পারেন। তিনি দুর্ঘটনার বিষয়ে বলেন, দুর্ঘটনা তো বলে আসে না। যেহেতু কৃষকের হাতে বিকল্প কম তাই তারা রাস্তায় ধান-খড় শুকাচ্ছে। এসময় সব যানবাহন, বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের সতর্কভাবে চলাফেরা করা উচিত। কারণ একটা দুর্ঘটনা সারাজীবনের কান্না। দুর্ঘটনায় কারও অঙ্গহানি ঘটলে বিপদে পড়ে পুরো পরিবার।
Tag
আরও খবর