কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লাখাইয়ে থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ গ্রেফতার-৩।

লাখাইয়ে থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ গ্রেফতার-৩।

 হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ ৩ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার লাখাই ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিন এর ছেলে আফাজ উদ্দিন(৪৫), মৃত সিরাজ মিয়ার ছেলে মোশারফ হোসেন (৪০)ও মুড়িয়াউক ইউনিয়ন এর  সাতাউক গ্রামের হাসু মিয়ার ছেলে  জুয়েল মিয়া।থানা পুলিশ  সুত্রে জানা যায় মঙ্গলবার (২০ডিসেম্বর) দিবাগত রাতে লাখাই থানার পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ ৩ কে গ্রেপ্তার করেছে। উপপরিদর্শক (এস আই) দেবাশিষ তালুকদার ও  উপপরিদর্শক(এস আই) বিপুল চন্দ্র সাহা সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে শিবপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে আফাজ উদ্দীন(৪৫) ও মৃত সিরাজ মিয়ার ছেলে মোশারফ হোসেন (৪০) কে গ্রেপ্তার করে।  আসামী আফাজ উদ্দিনের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমান অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিজ্ঞ বিচারিক আদালত ও আসামী মোশারফ হোসেনের ১ মাসে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত।  অপর এক অভিযানে  মঙ্গলবার (২০ডিসেম্বর)  দিবাগত রাতে উপ- পরিদর্শক ( এস আই) শৈলেশ চন্দ্র সাহা  সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে সাতাউক গ্রামের হাসু মিয়ার ছেলে জুয়েল মিয়া  কে তার বাড়ী থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃত আসামীদের কে বুধবার (২১ ডিসেম্বর)  হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।  আসামীদের গ্রেপ্তারের বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)  মোহাম্মদ নুনু মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি গ্রেপ্তারের বিষয়  নিশ্চিত করেছেন।

Tag
আরও খবর






বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ

৯ দিন ১০ ঘন্টা ৪৪ মিনিট আগে