চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা

লাখাইয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে সামাজিক নিরিক্ষা শুরু।

লাখাইয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে সামাজিক নিরিক্ষা শুরু।

লাখাইয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নের লক্ষ্যে সামাজিক নিরিক্ষা শুরু হয়েছে। " পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহণ প্রকল্পে" এর আওতায় মঙ্গলবার(২৭ ডিসেম্বর)  উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে এ সামাজিক নিরিক্ষা কার্যক্রম শুরু করে উপজেলা এডভোকেসী নেটওয়ার্ক কমিটি। ইউরোপিয়ান ইউনিয়নের  আর্থিক ও ক্রিশ্চিয়ান এইডের  কারিগরী সহায়তায় এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ইতিপূর্বে  উপজেলা এডভোকেসী নেটওয়ার্ক কমিটির ২৫ জন সদস্যদের ৩ দিনের প্রশিক্ষণ সম্পন্ন করে ওয়েব ফাউন্ডেশন। মঙ্গলবার সামাজিক নিরিক্ষা কার্যক্রম পরিচালনাকালে প্রয়োজনীয় বিভিন্ন তথ্য - উপাত্ত সরবরাহ করেন লাখাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফজালুর রহমান। সামাজিক নিরিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা এডভোকেসী নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ও লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন, ভাইস চেয়ারপার্সন সুরমা হিজরা,এম,এ,ওয়াহেদ, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন। সামাজিক নিরিক্ষাকালে সমাজসেবা কর্মকর্তা আফজালুর রহমান জানান  পিছিয়ে পড়া জনগোষ্ঠীর তুলনায় ভাতার বরাদ্দ কম।বর্তমানে লাখাইয়ে অনগ্রসর জনগোষ্ঠীর ৪৮ জন ভাতার আওতায় এসেছে। অনগ্রসর জনগোষ্ঠীর ১৮ জন ছেলে- মেয়ে উপবৃত্তি পাচ্ছে।এছাড়া ১৮২৩ জন প্রতিবন্ধী কোটায় ভাতা পাচ্ছেন। বয়স কম হওয়ায় অদ্যাবধি কোন হিজরা জনগোষ্ঠীর সদস্য ভাতার আওতায় আসেনি।আমরা হিজরাদের বয়সসীমা শিথিল করার বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ প্রেরন করার প্রস্তুতি নিচ্ছি।উল্লেখ্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে সরকারি দপ্তর, ইউনিয়ন পরিষদ ও উপকারভোগীদের মাঝে গিয়ে  সামাজিক নিরিক্ষা কার্যক্রম সম্পন্ন করবে এডভোকেসী নেটওয়ার্ক কমিটি।

Tag
আরও খবর