‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

বানিয়াচংয়ে দূর্গা পূজা উপলক্ষে চৌকিদার প্যারেড

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সারাদেশের ন্যায় বানিয়াচং উপজেলাতেও চৌকিদার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় থানা প্রাঙ্গণে এ প্যারেডের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা। প্যারেডে সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান। তিনি গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে স্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি বলেন, দুর্গাপূজার মতো বড় ধর্মীয় উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় করে দিন-রাত পাহারায় থাকতে হবে। এছাড়াও পারিবারিক কলহ, জমি-সংক্রান্ত বিরোধ, চুরি-ডাকাতি, মাদক কারবার, নারী ও শিশু নির্যাতনসহ সামাজিক অপরাধ দমনে গ্রাম পুলিশকে আরো সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি। স্থানীয় অপরাধী চক্রের গতিবিধি সম্পর্কে থানা পুলিশকে অবহিত করা, সন্দেহজনক ব্যক্তিদের তৎপরতা নজরে রাখা এবং জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক বজায় রাখার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন। প্যারেডে গ্রাম পুলিশের প্রতি আহ্বান জানিয়ে বলেন— তারা যেন শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, বরং সমাজে সচেতনতা সৃষ্টিতেও ভূমিকা রাখেন। বিশেষ করে কিশোর গ্যাং ও মাদকাসক্তদের কর্মকাণ্ড রোধে এলাকাভিত্তিক প্রচারণা চালানো, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে তুলতে সবাইকে সহযোগিতা করার অনুরোধ করা হয়। প্যারেড শেষে ওসি গ্রাম পুলিশের শৃঙ্খলাবদ্ধতা ও আন্তরিকতা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেন।
Tag
আরও খবর