‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

লাখাইয়ে সবজির দাম আকাশ ছোঁয়া, নিম্ন এবং মধ্যবিত্তদের মাথায় হাত।

লাখাইয়ে সবজির দাম আকাশ ছোঁয়া,নিম্ন এবং মধ্যবিত্তদের মাথায় হাত। লাখাইয়ের বুল্লাবাজারে সিরাজ মিয়ার হাতে বাজারের তালিকা, কিন্তু দাম দেখে চোখ কপালে উঠছে সিরাজ মিয়ার মত ক্রেতাদের। বুধবার (১লা অক্টোবর ) লাখাইয়ের বুল্লাবাজারে সবজি কিনতে গিয়ে হতাশ হয়েছেন চাকরিজীবী গোলাম রাব্বী। তার মতো অনেকেই বলছেন, শুধু সবজি কিনতেই পুরো বেতনের টাকা শেষ হয়ে যাচ্ছে। গত এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে বেশিরভাগ সবজির দাম। লাখাইয়ের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেগুন ৮০-১২০ টাকা, টমেটো ১২০ টাকা, করলা ১০০ টাকা, বরবটি ১০০-১২০ টাকা, শিম ২০০/২২০ টাকা, আর কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩৫০/৪০০ টাকায়। এছাড়া আলু ২৫ টাকা, পেঁয়াজ ৭৫-৮০ টাকা, গাজর ৭০-৯০ টাকা, শসা ৬০-৮০ টাকা বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ ৬০-৮০ টাকা আর চালকুমড়া ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। সবজি ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টির কারণে মাঠে ক্ষতি হওয়ায় সরবরাহ কমে গেছে। ফলে বাজারে চাহিদা থাকলেও বিক্রি কম হচ্ছে, আর দামও বেড়ে যাচ্ছে। ক্রেতারা বলছেন, সবজির দাম বাড়ায় অন্য নিত্যপণ্য কিনতে হচ্ছে কম পরিমাণে। যদিও কিছু শাকপাতার দাম তুলনামূলক কমেছে। প্রতি আঁটি কলমি, লাল ও পাটশাক বিক্রি হচ্ছে ১০-১৫ টাকায়, ডাঁটাশাক ৩০ টাকায় এবং পুঁইশাক ৪০ টাকায়। বামৈ বাজারে সবজি কিনতে আসা জালাল মিয়া বলেন, আমি ঢাকা ছোট্র একটা ব্যবসা করি, ২মাস পর বাড়ীতে আসলাম,আজকে চারদিন ধরে সবজি কিনতেছি আমার সব টাকাই শেষ,এত দাম দিয়ে যদি সবজি কিনতে হয় তাহলে অন্যান্য জিনিষ কি দিয়ে কিনব। এ দিকে মাছের বাজারেও চাপ রয়েছে। রুই ৩৮০-৪৫০ টাকা, কাতল ৪৫০ টাকা, তেলাপিয়া ১৮০-২২০ টাকা, আর কাঁচকি ৬৫০-৭০০ টাকায় বিক্রি হচ্ছ,দেশিয় হাওরের মাছতো নিম্ন এবং মধ্যবিত্তদের কপালে জুটবেই না, সরজমিনে বুধবার( ১লা অক্টোবর) বুল্লা বাজারে গিয়ে দেখা যায়, লাখাইয়ের বিভিন্ন হাওরের দেশীয় মাছ যে পরিমাণে উঠেছে তার ১০ গুণ ক্রেতা দাঁড়িয়ে আছেন। এ দিকে চালের বাজারে নতুন করে কোনো পরিবর্তন হয়নি। মিনিকেট ৮০-৮৫ টাকা, নাজিরশাইল ৮৫-৯২ টাকা এবং মোটা চাল ৫৬-৬২ টাকায় বিক্রি হচ্ছে।
Tag
আরও খবর