চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা

হবিগঞ্জ বহুলায় মক্তবে যাওয়ার পথে ৯ বছরের শিশু খুন



 হবিগঞ্জ শহরতলীর ছোট বহুলা গ্রামে মক্তবে আরবি পড়তে যাওয়ার পথে খুন হল তৃষা আক্তার নামে ৯ বছরের এক শিশু। নিহত শিশু তৃষা আক্তার ওই গ্রামের আব্দুস শহীদের কন্যা। 


মঙ্গলবার সকালে ছোট বহুলা গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পরে মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। 


স্থানীয়রা জানান, সাতসকালে মক্তবে আরবি পড়তে ঘর থেকে বের হয় তৃষা। এর কিছুক্ষণ পর বাড়ির পার্শ্ববর্তী মাঠে তার চিৎকার শুণতে পায় স্বজনসহ প্রতিবেশীরা। তাৎক্ষণিক স্বজনরা এগিয়ে গেলে তৃষাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা জানান, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এবিষয়ে তার বাবার কাছ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ শোনে পুলিশ তদন্ত শুরু করেছে। তিনি বলেন, শোনা যাচ্ছে ওই শিশুর বাবার সঙ্গে স্থানীয় একটি পরিবারের বিরোধ আছে। তাদের সঙ্গে মামলা মোকদ্দমাও চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। 


এদিকে, ঘটনার পরপর তৃষা হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি। ঘটনার মূল রহস্য দ্রুত সময়ের মধ্যে উদঘাটন, আসামী গ্রেফতার ও মামলার যথাযথ তদন্তের লক্ষ্যে পুলিশ সুপার এস এম মুরাদ আলি পুলিশ পরিদর্শন করেন। এ সময় তিনি এলাকার লোকজন ও ভিকটিমের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন। তিনি উক্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পূর্বক দ্রুত সময়ে জড়িতের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

আরও খবর