চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা

লাখাইয়ে ফসলী জমির টপ সয়েল বিক্রির মহোৎসব চলছে।


লাখাই উপজেলার বিভিন্ন মাঠ  থেকে  জমির টপ সয়েল বিক্রির মহোৎসব চলছে। এক শ্রেনীর পরিবহন ব্যবসায়ী স্থানীয় কৃষকদের উদ্বুদ্ধ করে  তাদের জমির উপরিভাগের মাটি কেটে ট্রাকযোগে বিভিন্ন দূরবর্তী স্থানে নিয়ে যাচ্ছে।. তারা কৃষকদের নিকট থেকে  নামমাত্র মূল্যে টপসয়েল কিনে নিয়ে ঠিকাদার, নতুন করে বাড়ি তৈরির জন্য  ভিটায়,ছোট- বড় গর্ত ভরাট করার কাজে আগ্রহী ক্রেতাদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করেছেন। এতে পরিবহন ব্যবসায়ী ও আগ্রহী মাটি ক্রেতারা লাভবান হলেও ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষকেরা।তারা সাময়িকভাবে কিছু অর্থকড়ি পেলেও তাদের  জমির টপসয়েল নিয়ে যাওয়ায় এ জমির উর্বরা শক্তি হ্রাস পায়।ফসল উতপাদন কমে যায়। এতে ৩-৪ বছর এ জমিতে কাংখিত ফলন না হওয়ায় আশংকা বেড়ে যায়। স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায় পরিবহন ব্যবসায়ীরা প্রতি ট্রাক মাটির জন্য কৃষককে দিয়ে যাচ্ছেন ২ শত টাকা।১ ট্রাক মাটি লোড আনলোড বাবদ খরচ হয় ৩ শত টাকা। এ এক ট্রাক মাটি বিক্রি করতে পারে ১ হাজার টাকা। এতে পরিবহন ব্যবসায়ীর প্রতি ট্রিপে  মুনাফা ৫ শত টাকা। এদিকে দিনব্যাপী শত শত মাটি বোঝাই  ট্রাক গ্রামীন ছোট বড় সড়কগুলো বেপরোয়া গতিতে ব্যবহারের ফলে সড়কের ক্ষতি হচ্ছে। সড়কে আয়ুষ্কাল কমে হাতে খানাখন্দের সৃষ্টি হচ্ছে। মাট বোঝাই ট্রাক মাঠ থেকে যত্রতত্র উঠা নামার ফলে সড়কের পার্শ্বদেশ ভেঙে পড়ছে।এতে যান ও জনচলাচলে নেমে এসেছে দূর্ভোগ।এ ব্যাপারে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান  আমি বিষয়টি অবহিত হয়েছি।প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়া হবে।

আরও খবর