লাখাইয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ইউএনও এর বিদায়ী সাক্ষাৎ ।
লাখাইয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ইউএনও এর বিদায়ী সাক্ষাৎ ।
লাখাই উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপ এর সাথে লাখাইয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সঙ্গে এক বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুর বেলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন লাখাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন,সহসভাপতি আশীষ দাশগুপ্ত, লাখাই উপজেলা প্রেসক্লাব এর সভাপতি আবুল কাসেম, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ, বাংলাদেশ প্রেসক্লাব লাখাই শাখার সভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন, সাংগঠনিক সম্পাদক এম ইয়াকুব হাসান অন্তর, লাখাই উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক, কামরুল হাসান সুজন, জিহাদ কামাল, নাজিম উদ্দীন রানা,পারভেজ হাসান,
সাক্ষাৎ কালে সাংবাদিক বৃন্দ ইউএনও অনুপম দাস অনুপ এর বিগত ১০ মাসের দায়িত্ব পালন কালীন সময়ে তাঁর কর্মকান্ডের বিবরন তুলে ধরেন এবং গৃহীত কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা আরো এ সময়ে উপজেলার সামগ্রিক উন্নয়নে সরকারের গৃহীত উন্নয়ন কর্মকান্ড ও সেবা প্রদানে আন্তরিকভারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে নিরলসভাবে কাজ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিদায়ী ইউএনও অনুপম দাস অনুপ বলেন লাখাইয়ে সাংবাদিক প্রতিনিধিরা আমাকে সহযোগিতা করেছন।আমি তাদের স্মরণে রেখে লাখাই উপজেলার কথা মনে রাখব।