সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল

লাখাইয়ে শীত মৌসুমেও বিদ্যুৎতের লোডশেডিং, স্থানীয় মহলে ক্ষোভ।

লাখাইয়ে শীত মৌসুমেও বিদ্যুৎতের লোডশেডিং, স্থানীয় মহলে ক্ষোভ। শীত মৌসুমেও লোডশেডিংয়ের যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছেন না লাখাইয়ের বাসিন্দারা। শীতে বিদ্যুতের চাহিদা কমলেও হঠাৎ করে বেড়েছে লোডশেডিংয়ের তীব্রোতা। কয়েক দিন ধরে লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে। দিনে-রাতে মিলে একাধিকার বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হচ্ছে। এমন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন ভুক্তভোগীরা । এতে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন সরকারের উন্নয়ন নিয়ে। শীতের মৌসুমে বিদ্যুতের এমন লোডশেডিংয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। স্থানীয়রা বলছেন, গেল বছর জ্বালানি সংকটের প্রভাব পড়ে দেশের বিদ্যুৎ উৎপাদনে, ফলে দেশজুড়ে বিদ্যুতের ব্যাপক লোডশেডিং শুরু হয়। এরপরও মানুষ আশান্বিত ছিল শীতকাল নিয়ে। কারণ শীতকালে ফ্যান-এসি তেমন চলে না। ফলে চাহিদা কমে যায় প্রায় এক তৃতীয়াংশ বিদ্যুতের। কিন্তু শীতেও লাখাইয়ে গত কয়েক দিন ধরে চলছে লোডশেডিং। সিংহগ্রাম এলাকার বাসিন্দা রুবেল বলেন, গত এক সপ্তাহ ধরে দিনে ৪-৫ বার বিদ্যুৎ যাচ্ছে। প্রতিবার এক ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ থাকছে না। শীত মৌসুমে এমন লোডশোডিং আগে কখনও হয়নি। এদিকে লোডশেডিংয়ের কারণে ব্যাহত হচ্ছে শিল্পকারখানার উৎপাদনও। উপজেলায় ছোট-বড় প্রায় অর্ধশতাধিক চালকল রয়েছে। কয়েক দিন ধরে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অটো রাইস মিলগুলোতে উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যুৎনির্ভর ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। কলজে ছাত্র আমির হামজা বলেন, এই শীত মৌসুমে এত লোডশেডিং, গরমের দিনে না জানি কি হয় একমাত্র আল্লাহই জানে। বুল্লাবাজার ব্যবসায়ী জুনাইদ মিয়া বলেন,শীতের দিনে এত লোডশেডিং আমার জীবনে এই প্রথম দেখলাম,আর পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করলে তারা ফোন রিসিভ করে না। এ ব্যাপারে লাখাই ডেপুটি জোনাল ম্যানেজার সুমন সাহার মুটোফোনে ফোন করলে উনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।
Tag
আরও খবর