সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল

লাখাইয়ে ৪৩ টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৬ টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।

লাখাইয়ে ৪৩ টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৬ টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। লাখাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট -২০২৬ আগামী ১২ ফেব্রুয়ারী /২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে লাখাই উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন অফিস নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে সম্পন্নকরণে সামগ্রিক প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলছে। এর মধ্যে রয়েছে প্রতিটি ভোটকেন্দ্রর পরিস্থিতি পর্যবেক্ষন, ভোটকেন্দ্রে ভোট গ্রহণে কোনধরনের ঝুঁকি রয়েছে কিনা। থাকলে তা মোকাবিলায় কি কি পদক্ষেপ নিতে হবে। প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় লাখাই উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট-২০২৬ এ মোট ৪৩ টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৩৬ টিই ঝুঁকি পূর্ণ। সূত্রে আরোও জানা যায় কেন্দ্র গুলোর মধ্যে সংঘাতপূর্ন কেন্দ্র ৮ টি,গুরুত্বপূর্ণ ও দূর্গম কেন্দ্র ৯ টি এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৯ টি,গুরুত্বপূর্ণ ভোটার সংখ্যার আধিক্য কেন্দ্র ৫ টি ও সাধারণ কেন্দ্র ১ টি। আরোও জানা যায় এ নির্বাচনকে সামনে রেখে লাখাই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৫ হাজার ৭৮০ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬৯ হাজার ৫২৭ জন, নারী ভোটার ৬৬ হাজার ২৫২ জন এবং হিজরা ভোটার ১ জন। এরমধ্যে ৬৩৪ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করছে। এ বিষয়ে লাখাই থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল হক বলেন আমরা প্রতিটি ভোটকেন্দ্রর গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় জনবল মোতায়েন করা হবে। পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি তো রয়েছেই। আমরা আশাবাদী অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান জানান গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র গুলোতে আমাদের বিশেষ নজর থাকবে। প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন রত পুলিশের বডিঅন ক্যামেরা থাকবে। এ বিষয়ে লাখাই উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম জানান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট-২০২৬ এ গোয়েন্দা সংস্থার তথ্য মতে ৪৩ টি ভোটকেন্দ্রের মধ্যে ২২ টি কেন্দ্র ঝুঁকি পূর্ণ। তবে ভোট গ্রহণে সকল কেন্দ্র গুলোতেই বিশেষ নজর রাখা হবে। এছাড়াও স্টাইকিং ফোর্স নিয়মিত টহলে থাকবে। কোন কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপুনভাবে সম্পন্নকরণে সার্বিক প্রস্তুতি রয়েছে।
Tag
আরও খবর