সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল

হবিগঞ্জ -২ আসনে ধানের শীষের গণমিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণঅধিকার পরিষদের প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন বলেছেন, বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলার জনমানুষের ভালোসায় আমি সিক্ত। এ ঋণ কখনো শোধ হবার নয়। আগামী ১২ ফেব্রুয়ারি আপনাদের প্রিয় মার্কা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করুন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বড় বাজার শহীদ মিনার চৌরাস্তার মোড়ে ঐতিহাসিক গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. জীবন আরও বলেন, হাওর বেষ্টিত বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দূর্বল। আমি বিজয়ী হলে সার্বিক অবকাঠামো উন্নয়নসহ রাজনৈতিক সম্প্রীতির পরিবেশ বজায় রাখব ইনশা আল্লাহ। উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন এর সঞ্চালনায় গণমিছিলে বেলা ২টা থেকেই বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিলসহকারে গণমিছিলে আসেন নেতা-কর্মীরা। এক সময় গণমিছিল বিশাল জনসভায় রূপ নেয়। ধানের শীষ প্রতীকের গণজোয়ার দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন গরীবের ডাক্তার বলে খ্যাত আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। তিনি গণমিছিল সফল হওয়ায় প্রশাসন, গণমাধ্যমের কর্মীবৃন্দ ও দলীয় নেতৃবৃন্দসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Tag
আরও খবর