লাখাইয়ে নিখোঁজের একদিন পর সরিষার জমি থেকে শিশুর মৃত্যু দেহ উদ্ধার
লাখাইয়ে নিখোঁজের একদিন পর সরিষার জমি থেকে শিশুর মৃত্যু দেহ উদ্ধার
,
লাখাইয়ে নিখোঁজের একদিন পর মানসুরা(৮)নামে এক শিশুর মুড়িয়াউক গ্রামের পাশের হাওরের সরিষা ক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত মানসুরা বেগম ওই গ্রামের টেনু মিয়ার কন্যা।
পরিবারের লোকজন জানান, শুক্রবার(১৩ফেব্রুয়ারি) বিকেলে ঘাস কাটার জন্যমুড়িয়াউক হাওরের সরিষা ক্ষেতে যায়এবং সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় আত্মীয়-স্বজন মা-বাবা অনেক খোঁজাখুঁজি করার পর রাত পর্যন্ত বাড়ি ফেরেনি। শনিবার (১৪ই ফেব্রুয়ারি)সকালে ২০/৩০ লোক মিলে খোঁজাখুঁজির পর ঘাস কাটার জায়গার সরিষার ক্ষেতের মধ্যখানে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহের গলায় গেঞ্জি পেচানো ছিল এবং পাশে ঘাস কাটার কাঁচি ও বস্তা পাওয়া গেছে।
মুড়িয়াউক ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর আলম জানান শুক্রবার সকালে ঘাস কাটতে সে জমিতে যায় দরিদ্র পরিবারের এই মেয়েটি সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না আসায় তার পরিবারের লোকজন খোঁজাখোজ করে রাত পর্যন্ত। তিনি আরো বলেন ১৪ ফেব্রুয়ারি শনিবার সকালে ২০/৩০ জন লোক নিয়ে আমিও অনেক খোঁজাখুঁজি করে সরিষার ক্ষেতে মেয়েটি মৃত দেহ পাই। ইউপি মেম্বার নুর আলম আরো বলেন কিভাবে তার মৃত্যু হয়েছে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল হক জানান,পরিবার সূত্রে জানতে পারি মেয়েটি বাড়ি থেকে প্রায় দেড় দুই কিলোমিটার দূরে জমিতে ঘাস কাটতে যায় সন্ধ্যা পর্যন্ত না আসায় খোঁজাখুঁজির পর পরের দিন জমিতে লাশ পাওয়া যায়, মৃতদেহের গলায় তার পড়নের কাপড়- পেছানো ছিল। ধারণা করা হচ্ছে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে রিপোর্ট আসলে সব জানা যাবে।