লাখাইয়ে অমর একুশে ফেব্রুয়ারি উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি মূলক সভা।
লাখাইয়ে অমর একুশে ফেব্রুয়ারি উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি মূলক সভা।
লাখাইয়ে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ফেব্রুয়ারী) দুপুর বেলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের প্রতিনিধি বৃন্দ অংশ নেন।
এতে আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম, থানা পুলিশ এর উপপরিদর্শক আক্তারুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কাসেম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রনয় কুমার মহালদার,মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপার ভাইজার জান্নাতুন নাহার।
সভায় আগামী ২১ ফেব্রুয়ারী অমর একুশে উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এরমধ্যে রয়েছে দিবসের প্রথম প্রহরে উপজেলা পরিষদের অভ্যন্তরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, দুপুর ১১ ঘটিকায় আলোচনা সভা।মসজিদ মসজিদে দোয়া ও মোনাজাত পরিচালনা করা ও মন্দির ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার আয়োজন।