কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পবিত্র রমজান মাস এলেই নিত্য পণ্যের দাম আঁকাশছোয়া, হতাশায় সাধারণ মানুষ।

পবিত্র রমজান মাস এলেই নিত্য পণ্যের দাম আঁকাশছোয়া, হতাশায় সাধারণ মানুষ।   রমজানের শুরুতেই নিত্যপণ্যসহ সব কিছুর দাম এখন আকাশছোঁয়া। মাসের ব্যবধানে সবজি, মাছ-মাংস, মুরগি, ডিম, পেঁয়াজ, আদা, চিনিসহ প্রতিটি পণ্যেরই দাম বেড়েছে দ্বিগুন। এই দুমূর্ল্যের বাজারে কোনো পণ্য কিনতে গিয়ে ১০ বার ভাবতে হচ্ছে ক্রেতাদের। বৃহস্পতিবার(১৯ফেব্রুয়ারি) প্রথম রমজান সকালে সরজমিনে লাখাইয়ের কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন সবজির বাজার ঘুরে দেখা গেছে, একমাস আগে ২০ টাকা যে পেঁপে ছিল, সেই পেঁপে কেজিপ্রতি ৬০ টাকা বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ কিছুদিন আগে ৬০/৮০ টাকায় বিক্রি হলেও বর্তমানে ১৮০ / ২০০ টাকা, গত রমজানে শসা ৪০ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হলেওএ বছর৮০/ ১০০ টাকা, প্রতি কেজি টমেটো ৫০ থেকে ৩০ টাকা বেড়ে ৮০ টাকা, আলুর কেজি ডায়মন্ড ২০/ ২৫ টাকা দেশি লাল আলু ৪০/৫০ টাকা।লেবু প্রতি হালি ৮০/১২০ টাকা, প্রতিকেজি বেগুন ৮০টাকা, পটল ৮০ টাকা, মুলা, ৬০ টাকা, ধুন্দুল, ঝিঙে, করলা, কাকরোল, ভেন্ডি, চিচিঙ্গা, বরবটি, ৮০ থেকে ১০০ টাকা বিক্রি হচ্ছে। প্রতিকেজি শিং মাছ চাষের ৩৫০ থেকে ৪০০ টাকা, শোল মাছ ৬০০ থেকে ৭০০ টাকা, রুই মাছ প্রতি কেজি ২৮০ থেকে ৩৫০ টাকা, বড় টেংরা ৭০০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৫০ টাকা, চাষের কই ৩০০ টাকা, পাঙাস১৮০/ ২২০ টাকা, চিংড়ি ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি পেঁয়াজ ৫৫টাকা বিক্রি হচ্ছে। আদা বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি। রসুনের কেজি ২০০ টাকা। লাখাইয়ের বুল্লা বাজারে কথা হয় রিকশাচালক বাদশা মিয়ার সাথে তিনি বলেন, ‘আমার প্রতিদিন আয় ৪০০/৫০০ টাকা, আর ব্যয় এর চাইতে বেশি।রমজান মাস আসলেই ভালো-মন্দ খাওয়ার ইচ্ছা হয় কিন্তু অর্থের অভাবে পারিনা, একদিকে যেমন উর্ধমুখী দাম, অন্যদিকে সিন্ডিকেট, বর্তমানে ঋণ করে চলছি। আল্লাহ আমাদের খাওয়ার জন্য পেট দিয়েছেন। চোখ দিয়েছেন দেখার জন্য, হাত-পা দিয়েছেন কাজ করে চলার জন্য। কাজকর্ম ঠিকই করছি, কিন্তু বাজারের এমন অবস্থায় চলা দায় হয়ে পড়েছে। কোনো কিছু কিনতে গেলে এক বারের জায়গায় ১০ বার ভাবতে হয়। অটো চালক ফজল মিয়া বলেন, ‘জীবনটা কয়লা হয়ে যাচ্ছে।গরীবের সবজি ছিল পেঁপে, যে পেঁপে এক মাস আগে ২০-২৫ টাকায় কিনছি সেই পেঁপে ৬০ টাকায় বিক্রি করছে। এরকম হলে কোথায় যাব আমরা গরিবরা? কার কাছে গিয়া বলব আমাদের জন্য একটু দয়া করেন?’ মুড়াকড়ি গ্রামের জয়নাল মিয়া নামে এক ক্রেতা বলেন, সারাদেশের মানুষ মহাবিপদে আছে বাজার নিয়ে। আর আমরা এ অবস্থা বেঁচে থেকেও মৃত্যুর সমান। সবকিছুর দাম রমজান মাস আসলেই নাগালের বাইরে চলে যায়। ব্রয়লার মুরগি কিনতে হচ্ছে ১৭০/১৮০ টাকা কেজি। যা এক মাস আগেও ১৪০ টাকা দিয়ে কিনেছি।’ অন্যদিকে বাজারে প্রতি কেজি গরুর মাংস ৮০০ টাকা ও খাসির মাংস ১১৫০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ফার্মের মুরগির ডিম প্রতি হালি৫৫ টাকা,হাঁসের ডিম ৬০/৬৫ টাকায় বিক্রি হচ্ছে। সালেহ উদ্দিন নামে একজন বেসরকারি চাকরিজীবী বুল্লাবাজারে এসেছেন মাছ কিনতে,তিনি বলেন, ‘বাজারে আসলে চোখেমুখে অন্ধকার দেখি। প্রতি সপ্তাহে বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়েই চলছে। আগে সাতদিনে তিন থেকে চারদিন মাছ খেতাম। কিন্তু সবকিছুর দাম বেড়ে যাওয়ার কারণে সপ্তাহে একদিন মাছ কিনতে আসি। গত সপ্তাহে পাবদা মাছ ৩০০ টাকা কেজি কিনেছি। কিন্তু প্রথম রমজান আজকে ৪০০ টাকা,কোন উপায় খুঁজে না পেয়ে চাষ করা রুই মাছ ৩৫০ টাকা করে দুই কেজি ৭০০ টাকায় কিনেছি।’ এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম বলেন, ‘বাজার নিয়ন্ত্রণ রাখার চেষ্টা তো আমাদের চলমান,আমারা প্রতিদিন বাজার মনিটরিং করবো, তিনি আরও বলেন, ‘বাজারে ব্যবসায়ীদের কোনো অনিয়ম দেখলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
Tag
আরও খবর






বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ

৯ দিন ১১ ঘন্টা ৩১ মিনিট আগে