যে কারনে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিলের সম্ভাবনা নেই: ডা. জাহেদ গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক, কাটারসহ সরঞ্জাম জব্দ নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই গোয়ালন্দে প্রতিরোধ যুদ্ধ ও গনহত্যা দিবস পালিত, অর্থাভাবে থেমে আছে ভাস্কর্য নির্মান কাজ বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষা শুরু, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত অভয়নগর সারের দোকানে মিলল হাজার লিটার জ্বালানি তেল সাতক্ষীরার হাজীপুরে ঘের শ্রমিকের করুণ মৃত্যু ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত

লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১।

লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। লাখাইয়ে প্রবাসীর বাড়ি থেকে মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল সহ জনতার হাতে আটক হয়েছে এক চোর। স্থানীয় ও পুলিশ সুত্রে যানা যায়, রবিবার(১৯ এপ্রিল) ভোররাতে উপজেলার বুল্লা ইউনিয়নের পুর্ববুল্লা গ্রামের তৌহিদুল ইসলামের বসত ঘরের গেইট খুলে সুকৌশলে সুজুকি জিকসার এফআই ব্যান্ডের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় একটি সংঘবদ্ধ চোরচক্র। একপর্যায়ে হবিগঞ্জ লাখাই সড়কের মনতৈল এলাকায় চোরাই কৃত মোটরসাইকেলটি বন্ধ হয়ে যায়।এসময় স্থানীয়দের সন্দেহ সৃষ্টি হলে মোটরসাইকেল সহ আকিবুল তালুকদার ( ২২) নামে একজনকে আটক করে জনতা, এসময় চোর চক্রের অপর সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে তৌহিদুল ইসলাম চুরি যাওয়া মোটরসাইকেল টি তাদের নিশ্চিত করে এবং বুল্লা ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে লাখাইথানা পুলিশকে খবর দিলে এসআই জিয়াউর রহমান ধৃতকে আটকরে থানা হেফাজতে নিয়ে যান। আটক আকিবুল তালুকদার উপজেলার বেগুনাই গ্রামের মোশাহিদ তালুকদারের পুত্র। এঘটনায় লাখাই থানায় তৌহিদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন বলে জানা যায়। এ বিষয়ে থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক এর আলাপকালে মোটরসাইকেল সহ একজন আটকের বিষয়টি নিশ্চিত করেন।
Tag
আরও খবর

লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১।

১ দিন ১৮ ঘন্টা ৩৯ মিনিট আগে