নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

লাখাইয়ে হাওর অঞ্চলে শিক্ষার্থীদের যাতায়াতে বিনামূল্যে নৌকা সার্ভিস উদ্বোধন

হাওর অঞ্চলে শিক্ষার্থীদের যাতায়াতে বিনামূল্যে নৌকা সার্ভিস উদ্বোধন হাওর অঞ্চলের দুর্গম পথে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ ও সুগম করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সামাজিক সংগঠন ‘পথশিশু নিকেতন ফাউন্ডেশন’। বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের নির্বিঘ্নে স্কুলে যাতায়াতের সুবিধার্থে "বিনামূল্যে নৌকা সার্ভিস"-এর শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব নিপুন রায়। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্ষাকালে হাওর অঞ্চলের কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। এ অবস্থায় পথশিশু নিকেতন ফাউন্ডেশনের এই বিনামূল্যের নৌকা উপহার ও সার্ভিস চালু করার উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী এবং প্রশংসনীয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন সমাজকর্মী শাহীন উদ্দিন আহমেদ এবং সন্তোষপুর ২ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার শাহ রফিকুল ইসলাম এবং মোঃ আলমগীর হোসেন সমন্বয়ক, গ্রাম আদালত। লাখাই উপজেলা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পথশিশু নিকেতন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ নাজিমুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জেবুন্নেছা এবং সাধারণ সম্পাদক আশিষ দাস। সংগঠনের নেতৃবৃন্দ জানান, বর্ষা মৌসুমে যোগাযোগের চরম অব্যবস্থাপনার কারণে যাতে কোনো শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত না হয় এবং তারা যেন নিরাপদে ও নিয়মিত স্কুলে যাতায়াত করতে পারে, সে লক্ষ্যেই এই সেবা চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে পথশিশু নিকেতন ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এই মানবিক উদ্যোগের জন্য স্থানীয় এলাকাবাসী সংগঠনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Tag
আরও খবর
লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন।

২ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে