নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

লাখাইয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার,এলাকায় চলছে নানা গুন্জন

লাখাইয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার,এলাকায় চলছে নানা গুন্জন। হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক সড়কের করাব ও রাঢ়িশালের মধ্যবর্তী এলাকার  সড়কের পাশের গাছ থেকে অমিয় দাশ (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার(১০ই আগস্ট) দুপুরের দিকে পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে। অমিয় দাশ উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রামের অবঃ প্রধান শিক্ষক  সুধাংশু দাশের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ওই সড়কের পাশে একটি গাছে অমিয় দাশের মরদেহ ঝুলতে দেখে পথচারীরা পুলিশকে জানান।  খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।  স্থানীয় বাসিন্দা আজিজুল হক বলেন,অমিয় দাসের ঋণ ছিলো,অভাব অনটনে দিন যাপন করছিলো,হয়তো এ কারনেই এমন কাজ করেছে। কেউ আবার বলছেন,অমিয় দাস নারী পিপাসিত ছিল হয়তো এ কারণেই এমন হলো, অমিয় দাসের পরিবারের কাছ থেকে তেমন কোনো বক্তব্য পাওয়া যায়নি। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফ আহমেদ জানান, পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ময়নাতদন্তের জন্য এস আই শাহ আলম এর তত্ত্বাবধানে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
Tag
আরও খবর
লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন।

২ দিন ৪ ঘন্টা ৪৬ মিনিট আগে