ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন।

লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লাখাইয়ে উপজেলার সুতাংনদীর নাব্যতা পুনরুজ্জীবিত করনের লক্ষ্যে সরকারি ভাবে ড্রেজিং শুরু হওয়ায় নদী থেকে উত্তোলিত বালি দিয়ে দিয়ে সরকারি বিদ্যালয়, মসজিদ প্রাঙ্গণ,মাধ্যমিক বিদ্যালয়ের মাঠসহ বিভিন্ন স্থান ভরাট করার পাশাপাশি অতিরিক্ত বালি বিভিন্ন এলাকায় স্তূপীকৃত করে রাখা হয়েছে। এ স্তুপিকৃত বালির ৫ টি স্তুপ প্রকাশ্যে নিলাম দেওয়ার উদ্যোগ গ্রহণ করে উপজেলা প্রশাসন। নিলাম বাস্তবায়নের পদক্ষেপ এর অংশ হিসাবে মঙ্গলবার (২৫ আগস্ট) লাখাই উপজেলার ১ নং লাখাই ইউনিয়ন এর লাখাই গ্রামের বাংগালপাড়া হাটির পাশে স্তুপিকৃত বালি নিলাম দেওয়ার উদ্যোগ গ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম। এ সময় সংসলিষ্ট বিভাগের কর্মকর্তাগন,নিলাম গ্রহণ করতে আগ্রহী গন ও স্থানীয় গণমাধ্যম কর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। নিলাম কার্যক্রম শুরুর প্রাক্কালে বাংগাল পাড় হাটির শত শত নারী পুরুষ নিলাম কার্যক্রম বাস্তবায়নে বাধা হয়ে দাড়ায় এবং বিক্ষুব্ধ হয়ে উঠে। তাদের দাবী আমরা স্থানীয় লোকজন সকলের ঐক্য বদ্ধ প্রয়াস চালিয়ে স্থানীয় কয়েকজন রাজনৈতিক দলের নেতাদের টাকা দিয়ে বালি ক্রয় করে আমাদের নীচু জমি ভরাট করেছি।হয়তো আমাদের টাকা ফেরত দেওয়া হোক নতুবা আমাদের জমিতে ভরাট করা বালি জমিতেই থাকবে।এ বালি নিলাম দিতে দেবনা।তাঁরা জন সম্মুখে অভিযোগ করেন স্বেচ্ছাসেবক দলের লাখাই ইউনিয়ন কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন,ইউনিয়ন যুবদলের সেক্রেটারি রায়হান উদ্দিন সহ কয়েক জন আমাদের নিকট থেকে বালির বিনিময়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।আমরা এ টাকা ফেরত চাই নয়তু বালি চাই।এমন উদ্ভুত পরিস্থিতিতে উপজেলা প্রশাসন নিলাম কার্যক্রম বাস্তবায়ন না করে ফেরত যেতে বাধ্য হয় এবং পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে নিলাম দেওয়ার কার্যক্রম সম্পন্ন করেন বলে জানা যায়। স্থানীয়দের দাবী,লাখাই ইউনিয়নের এই অসহায় মানুষগুলোর চোখের পানি কি আমাদের বিবেককে একবারও নাড়া দেবে না? তিল তিল করে জমানো কষ্টের টাকা দিয়ে, হারভাঙা পরিশ্রমের উপার্জন দিয়ে তারা স্বপ্ন দেখেছিল—নিজেদের এক টুকরো বসতভিটা হবে। সুতাং নদী ড্রেজিংয়ের সময় সেই স্বপ্ন পূরণের আশায় তারা বালু ভরাটের জন্য ঠিকাদারকে অর্থ দিয়েছে, বিভিন্ন খরচ বহন করেছে, এমনকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করার জন্যও অর্থ ব্যয় করেছে এমন অভিযোগ স্থানীয়দের। পরবর্তীতে সমালোচনার মুখে সরকারি বালু নিলাম হবে, নিলামের অর্থ সরকারি কোষাগারে জমা হবে। কিন্তু প্রশ্ন থেকে যায় এই অসহায় মানুষগুলোর কষ্টার্জিত যে অর্থ ইতোমধ্যে খরচ হয়ে গেছে, সেই অর্থের কী হবে? তাদের কাছে এই টাকা নিছক টাকা নয় এটা তাদের সারাজীবনের সঞ্চয়, তাদের সন্তানের ভবিষ্যৎ, তাদের মাথা গোঁজার ঠাঁইয়ের স্বপ্ন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম বলেন স্তূপীকৃত বালির ৫ টি স্পট এর নিলাম দেওয়ার কার্যক্রম যথানিয়মে সম্পন্ন হয়েছে তবে বাংগালপাড় হাটির বালির বিষয়ে স্থানীয়রা অর্থ আদায়ের যে অভিযোগ করেছেন সে বিষয়ে লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে
Tag
আরও খবর