কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চিঠি

আমি আপনাকে এখন আর লিখি না,

কেন লিখি না? এ প্রশ্ন করলে

 লিখতে লিখতে দিস্তা কাগজের 

কয়েক পাতা ফুরিয়ে যাবে তবুও শেষ হবে না। 

যাকে লিখতে গেলে,

 বি র হে র আ গু নে পু ড় তে হয়, 

অজস্র শব্দমালারা 

কথার ফুলঝুরিতে ঠাই পায় না, 

যাকে ভাবতে গেলে

 অজস্র হাহাকার চেপে

 অবাধ্য চোখের পানি টলমলিয়ে উপচে পড়ে,

তাকে নিয়ে কেন লিখব?


"কেমন আছেন- ভালো আছির" মতো,

 ছোটোখাটো প্রশ্ন করতে ইচ্ছে করে না আজকাল। অবশ্য আপনি কখনও 

জানতে চাননি আমি কেমন আছি? 

মানুষ কীভাবে এতটা নি ষ্ঠু র হয়?

 দিন ফুরোয়, 

মানুষের খারাপ লাগা 

ভালো লাগাতে পরিণত হয়,

 আবার খারাপ লাগা পরিণত হয় ভালো লাগায়। 

সময় তো বড্ড অদ্ভুত! 

কখন যে কী করে বলা দায়। 

এই তো আমিও বেশ আছি!

আপনাকে নিয়ে লেখা 

বহু এলোমেলো চিঠি পড়ে আছে মনের ডাকবাক্সে। অথচ ভুল করেও,

আপনাকে সে চিঠি দেওয়ার সাধ্যি আমার নেই,

মনের দূরত্ব বুঝি একেই বলে? 

কেন এমন হয় বলুনতো?

 মনের খেরোখাতায় এভাবে কালিমা

 লে প্টে থাকার কথা ছিলো বুঝি?

আপনাকে নিয়ে আজকাল আমি লিখি না। লিখবোই-বা কেন?

 অমাবস্যার ঘুটঘুটে রাতের মতো যে চলে গিয়েছে তাকে চন্দ্রবিলাসে ডাকার অধিকার আছে বুঝি? 

যে দূরে চলে যায়,

 তাকে নিয়ে অত আদিখ্যেতা করার মানুষ আমি না, তবুও 

অবাধ্য মন মাঝে মাঝে এলোমেলো হয়ে যায়। কী-বোর্ডের কয়েকটা শব্দ জুড়ে,

 আপনি চলে আসেন মনের অজান্তে।

 এবড়ো-খেবড়ো হাতের লেখায়,

 আপনি ঠাই পান ডায়েরির এক কোণে।

 কী অদ্ভুত না বলেন!

 পৃথিবীর কোনো এক প্রান্তে

 এক মানব আপনার বিরহে পুড়ে ছাড়খাড় হয়,

অথচ

 আপনি তা জানেন-ই না।

 আমি জানি আপনাকে ভোলার সাধ্যি নেই।

 যত ভুলতে চাই 

মনজুড়ে যেন ততই আপনি চলে আসেন।

হাহাকারের মাঝে যে মানুষটার উপস্থিতি

 তাকে আজন্মকালের জন্য ভুলতে চাই,

কিন্তু পারি না। 

অনুভূতিরা এত অবাধ্য কেন বলতে পারেন?

আমি ভাবতাম আমাদের দূরত্ব হয়তো,

কোনো একদিন দূর হবে। 

সেই পরিচিত পিচঢালা রাস্তায় মনের দূ র ত্ব,

 পথের  দূ র ত্ব সবকিছুকে দূরে পাঠিয়ে

 আমরা আবার এক হবো। 

কিন্তু 

যে দূর ত্বে র সমীকরণ অমীমাংসিত,

তা বুঝি এত সহজে ঘোচানো যায়? 

কথা লুকানো যায়, 

নিজেকে আড়ালে রাখা যায়, 

ভালোবাসা অপ্রকাশিত রাখা যায়,

 কিন্তু,,,,, অনুভূতি?

 অনুভূতিদের কীভাবে আটকে রাখি বলুন তো?

যদি জানতাম,

এত চেয়েও দূ র ত্ব নামক বস্তুটা

 ছিটকে পড়তে হবে,

 তবে ভুল করেও আপনাকে চাওয়ার দুঃসাহস দেখাতাম না। 

জানেন, 

আমার দ্বারা মস্ত বড় ভুল হয়েছে।

আপনার মত কুৎসিত মনের অধিকারী 

এক মানবীর দিকে চেয়ে।

হ্যাঁ তাই,,,,,

আরও খবর






বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ

৯ দিন ১১ ঘন্টা ৩০ মিনিট আগে