জামালপুর জেলায় দেওয়ানগঞ্জে অসদুপায় অবলম্বনের দায়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষায় ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ০৭ মে রোববার এসএসসি ও দাখিল পরীক্ষায় সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ জন এবং সানন্দবাড়ি সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে ১ জন এবং তারাটিয়া লাল মাহমুদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ পরিক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিস্কার করা হয়েছে ।
সানন্দবাড়ী আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রশিদ বলেন আমার মাদ্রাসার এক ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে, তার নিকট থেকে নকলের কপি হাতে পেয়েছিল সেই অপরাধে বহিস্কার করা হয় । দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউ এন ও ) কামরুন্নাহার শেফা উপজেলার সকল পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ।তিনি বলেন একটি উন্নত জাতী বিনির্মাণ করতে ভালো মেধাবী মানুষ দরকার নকলমুক্ত পরিবেশে পরিক্ষা নিতে আমরা বদ্ধপরিকর ।
২ দিন ১৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ০ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ৫৩ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ৫৩ মিনিট আগে
৮ দিন ১৯ ঘন্টা ১৪ মিনিট আগে
১২ দিন ১৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
১২ দিন ১৭ ঘন্টা ৫১ মিনিট আগে
১৩ দিন ৬ ঘন্টা ৫২ মিনিট আগে