কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

দেওয়ানগঞ্জে ডোবা থেকে ভাসমান লাশ উদ্ধার

জামালপুর জেলায় দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পিআইসির আওতাধীন ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ী (সানন্দবাড়ী বাজারের উত্তর পাশে) মোক্তারের ডোবায় ভাস্যমান লাশ পাওয়া যায়। ৮ মে সোমবার আনুমানিক সকাল ৯টার দিকে এলাকাবাসী মোক্তারের ডোবায় একটি লাশ ভাস্যমান অবস্থায় দেখতে পেয়ে সানন্দবাড়ী পিআইসিতে সংবাদ দিলে ঘটনা স্থলে পুলিশ গিয়ে লাশটা উদ্ধার করেন। লাশের আত্মীয় স্বজনরা এসে লাশটি সনাক্ত করেন।

জানা যায়, নিহতের নাম রুবেল (১৮)। রুবেল সানন্দবাড়ী পশ্চিম পাড়া ( বাবলা তলী হঠাৎ পাড়া) গ্রামের মৃত আব্দুল শেখ এর ছেলে। এলাকাবাসী সুত্রে ও নিহতের আত্মীয় স্বজনদের ভাষ্যমতে রুবেল মানসিক ভারসাম্যহীন, প্রতিবন্ধী ও মৃগী রোগী ছিল।

দেওয়ানগঞ্জ এর এএসপি সুমন কান্তি ও দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল চন্দ্র ধর ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এলাকাবাসীর সুপারিশ ও পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

দেওয়ানগঞ্জ এর সার্কেল এএসপি সুমন কান্তি বলেন- লাশের আত্মীয় স্বজন ও এলাকাবাসীর বক্তব্য এবং তথ্য অনুযায়ী নিহত রুবেল (১৮) একজন মানসিক ভারসাম্যহীন, প্রতিবন্ধী ও মৃগী রোগী ছিলো, এটা একটা অপমৃত্যু। পরিবারের পক্ষে আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পরিবার সুত্রে জানা যায়, অদ্য বাদ আসর জানাজা শেষে সানন্দবাড়ী পশ্চিম পাড়া নিহতের পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশেই তাকে সমাহিত করা হয়েছে।

আরও খবর

ইসলামপুরে ৫ জুয়াড়ি আটক

৪ দিন ১০ ঘন্টা ১ মিনিট আগে





ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত

১২ দিন ১৪ ঘন্টা ৩৫ মিনিট আগে


ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১২ দিন ১৭ ঘন্টা ৫১ মিনিট আগে