কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে সানন্দবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী প্রেসক্লাব কর্তৃক আয়োজিত  সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের খুনীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ প্রকাশের জের ধরে বাংলানিউজ ২৪ ডটকম এর জামালপুর জেলা প্রতিনিধি ও ৭১ টেলিভিশন সংবাদদাতা গোলাম রাব্বানী বর্বরোচিত সন্ত্রাসী হামলায় নিহত হন। এরই প্রতিবাদে খুনের সাথে জড়িত সকলকে গ্রেফতারে দাবী সহ সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধেরে দাবীতে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

রবিবার বেলা ১১টায় দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী প্রেসক্লাব, রাজিবপুর উপজেলা ও রৌমারী উপজেলার সকল সাংবাদিকদ ও সুশিল সমাজ সানন্দবাড়ী  বাজারে সানন্দবাড়ী প্রেসক্লাবের সামনে  ঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। 

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন  সানন্দবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠিত সভাপতি প্রবীন সাংবাদিক মোঃ আব্দুস সালাম শিকদার,  সভাপতি মোঃ আমিনুল ইসলাম আকন্দ সাধারণ সম্পাদক মোঃ রশীদুল আলম শিকদার, রাজিবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারা,সাংবাদিক  আতাউর রহমান, সানন্দবাড়ী পিআইসি এস আই ডিএসবি আঃ রাকিব খান, সাহিত্য সংস্কৃতির সম্পাদক মোঃ মাহবুব শাহ জিহাদি, সাংবাদিক মোঃ ফরহাদ রেজা, সাংবাদিক মোস্তাইন বিল্লাহ,  সাংবাদিক মোঃ নাজমুল হাসান, সাংবাদিক ফরিদুল ইসলাম, সাংবাদিক হারুন অর রশিদ, সাংবাদিক মোঃ রিয়াদ হাসান, সাংবাদিক মোঃ মুশফিকুর রহমান বকুল সহ-অনন্যরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, “সারাদেশে সাংবাদিক নির্যাতন একটি সচরাচর প্রথা হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিকরা যখন সত্যটা তুলে ধরছে তখনই হামলা-মামলার শিকার হচ্ছে। এভাবে সাংবাদিক নির্যাতন চললে আমরা প্রতিরোধ গড়ে তুলবো।” এছাড়াও সাংবাদিকদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর এগিয়ে আসা উচিত বলেও দাবী করেন বক্তাগণ।

আরও খবর

ইসলামপুরে ৫ জুয়াড়ি আটক

৪ দিন ১০ ঘন্টা ৩২ মিনিট আগে





ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত

১২ দিন ১৫ ঘন্টা ৬ মিনিট আগে


ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১২ দিন ১৮ ঘন্টা ২২ মিনিট আগে