কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে গরম পানি ঢেলে স্বামীকে হত্যা করার চেষ্টা।

দ্বিতীয় বিয়ে করায় জামালপুরের সরিষাবাড়ীতে লবণ ও শুকনা মরিচের গুঁড়া মেশানো গরম পানি ঢেলে ঘুমন্ত স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। রুবেল মিয়া (৩৮) নামের ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১০টার দিলে উপজেলার মহাদান ইউনিয়নের সেংগুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত রুবেল ওই গ্রামের আমজাদ ভূঁইঞা ওরফে আঞ্জুর ছেলে। তিনি স্থানীয় সিউর সাকসেস কোচিং সেন্টারের পরিচালক।

হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, ১৫ বছর আগে রুবেল মিয়া টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের কাঁঠালিয়াবাড়ি গ্রামের নুরুল ইসলামের মেয়ে নাসিমা বেগমকে বিয়ে করেন। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এরই মধ্যে তাদের দুটি সন্তান জন্ম হয়। কিন্তু উভয়ের মধ্যে দাম্পত্য কলহ বাড়তেই থাকে। একপর্যায়ে তাদের মধ্যে একবার তালাক হয়। পরে রুবেল-নাসিমা পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন।

দুমাস আগে আরেকটি মেয়েকে বিয়ে করেন রুবেল মিয়া। এর জের ধরে কয়েকদিন ধরে স্ত্রী নাসিমা বেগমের সঙ্গে তার ঝগড়া চলছিল। মঙ্গলবার সকালে রুবেল মিয়া বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ অবস্থায় তার গায়ে লবণ ও শুকনা মরিচের গুঁড়া মেশানো গরম পানি ঢেলে দেন নাসিমা। এতে রুবেল মিয়া চিৎকার শুরু করলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান জানান, ফুটন্ত পানির তাপে রুবেলের শরীরের বিভিন্ন স্থানে ৪০-৪৫ শতাংশ ঝলসে গেছে। তার অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর

ইসলামপুরে ৫ জুয়াড়ি আটক

৪ দিন ১০ ঘন্টা ৩২ মিনিট আগে





ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত

১২ দিন ১৫ ঘন্টা ৫ মিনিট আগে


ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১২ দিন ১৮ ঘন্টা ২২ মিনিট আগে