জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (৩৫)নামে এক কৃষকের মৃত্যু হয়েছে৷ ৪ জুলাই ( মঙ্গলবার) দুপুর ২ টার দিকে উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়নের পাকরুলচর গ্রামে এ দূর্ঘটনা ঘটে৷ নিহত জাহাঙ্গীর আলম ঐ গ্রামের আলহাজ্ব আবু সাইদ ফকিরের ছেলে৷ স্থানীয়রা জানান, কৃষক জাহাঙ্গীর আলম বাড়িতে পানির মটরে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান৷ ১ নং চর পাকেরদহ ইউনিয়নের চেয়ারম্যান বদরুল আলম সরদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন৷
২ দিন ১৮ ঘন্টা ৭ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৩১ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ২৩ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ২৩ মিনিট আগে
৮ দিন ১৯ ঘন্টা ৪৫ মিনিট আগে
১২ দিন ১৫ ঘন্টা ৫ মিনিট আগে
১২ দিন ১৮ ঘন্টা ২১ মিনিট আগে
১৩ দিন ৭ ঘন্টা ২৩ মিনিট আগে